• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১ রোগী আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন নিলামে বিক্রি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনের ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান মামলার বাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ চাঁদপুরে জমি বিরোধের জেরে আব্দুর রব খানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার; পরিবারের দাবি, মীমাংসার নামে ৩০ হাজার টাকা দাবি, পরে ৩ লাখ টাকার চাপ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি

ধামরাইয়ে মাস্টার্স পাশ করে সফল কৃষি উদ্যোক্তা সাকিব

Reporter Name / ৫১২ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মাহবুবুল আলম রিপন

স্টাফ রিপোটার

চাকরির পেছনে না ছুটে কৃষিকাজে ঝুঁকে সফলতা অর্জন করেছেন ধামরাইয়ের তরুণ সাকিব হোসাইন। মাস্টার্স পাশ করেও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে তিনি বেছে নেন কৃষি পেশা।
উপজেলার কশুরা ইউনিয়নের নবগ্রামের ছেলে সাকিব বর্তমানে এলাকায় সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি জানান, চলতি মৌসুমে ৬০ শতাংশ জমিতে পেঁপে চাষ করেছেন। প্রায় ৫ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন। এর আগে আপেল কুল বিক্রি করে ৪ লাখ টাকা এবং মৌসুমী ফলমূল বিক্রি করে আরও ৫ লাখ টাকা আয় করেছেন।


সাকিবের লক্ষ্য কেবল ব্যবসা নয়। তিনি বলেন, “মানুষের কাছে হাতে ফরমালিন মুক্ত, ফ্রেশ সবজি পৌঁছে দেওয়া আমার অন্যতম লক্ষ্য। শুরুটা অনেক কষ্টের ছিল। হাতে কোনো টাকা ছিল না বললেই চলে। ধার করে কৃষিকাজ শুরু করতে হয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর রহমতে ভালোই উপার্জন হচ্ছে। সব খরচ বাদ দিয়ে মাসে লাখ টাকার মত থাকছে।”
ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, “আমি সাকিবের কৃষি প্রজেক্টে কয়েকবার গিয়েছি। তিনি নিয়মিত কৃষি অফিসের পরামর্শ নিচ্ছেন। শিক্ষিত যুবকেরা যদি কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করে তবে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd