• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোর পৌরসভা নির্বাচন জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে মাহবুব চৌধুরীর নাম ঘোষণা ফিফা সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় নোয়াখালীর তরুণ, দাবি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কামরাঙ্গীর চরে অনতিবিলম্বে ব্রিজের সংস্কার চায় এলাকাবাসী মোহাম্মদপুরের কাটাসুরে কালভার্ট ধসে চরম ভোগান্তি, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতিতে উদবাতুল বারী আবু স্টেশনেই কেটেছে ২৫ বছর, শেষ পরিণতি নির্মম হত্যা; লুট হলো বৃদ্ধার সঞ্চয় দক্ষিণ সুরমায় পুলিশের বিশেষ অভিযান: কুমিল্লা পট্টির কুখ্যাত জুয়াড়ি অনন্ত গ্রেফতার সাংবাদিকতা এক মহান পেশা বন্যায় তলিয়ে গেল সাপের খামার, লোকালয়ে ছড়িয়ে পড়েছে গোখরাসহ প্রায় ৯০০ সাপ ডাকাতির ৭০টি ব্যাটারি উদ্ধার, বন্দর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

দৌলতখানে অপ্রতিরোধ্য মাদক: প্রশাসনের ‘জিরো টলারেন্স’ বনাম রাজনৈতিক ছত্রছায়া

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারি

জেলা প্রতিনিধি ভোলা
ভোলার দৌলতখান উপজেলায় আশঙ্কাজনকহারে বাড়ছে মাদক কারবারিদের দৌরাত্ম্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানামুখী তৎপরতার পরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না গাঁজা ও ইয়াবার রমরমা ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের রাজনৈতিক ছত্রছায়ায় গ্রেফতারের পরও পার পেয়ে যাচ্ছে চিহ্নিত অপরাধীরা। ফলে জামিনে বা থানা থেকে মুক্ত হয়ে তারা আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে।
​অভিযোগ রয়েছে, পুলিশ অনেক সময় মাদকের সঙ্গে জড়িতদের আটক করলেও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের তদবিরের মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনের একাংশের বিরুদ্ধে অর্থের বিনিময়ে মাদক কারবারিদের আড়াল করারও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এদিকে সাম্প্রতিক সময়ের গণমাধ্যম ও গোয়েন্দা তথ্য বলছে, দৌলতখানে শুধু পুরুষরাই নয়, বরং আশঙ্কাজনক হারে নারীরাও এই অন্ধকার জগতে জড়িয়ে পড়ছে। প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মাদকসহ আটক হচ্ছে অপরাধীরা, তবে আইনি ফাঁকফোকর ও রাজনৈতিক প্রভাবে কিছুদিন পরই তারা আবার প্রকাশ্যে মাদক ব্যবসায় মেতে উঠছে।
​অনুসন্ধানে জানা গেছে, উপজেলার অন্তত একাধিক সুনির্দিষ্ট পয়েন্টে দিন-রাত সমানতালে চলছে মাদক কেনাবেচা ও সেবনের আসর।
ভবানীপুর ইকো পার্ক, ভবানীপুর মাছ ঘাট, সৈয়দপুর ৬ নং ওয়ার্ড, বিএনপি বাজার বেড়িবাঁধ, মাঝির হাট, এছাক মোর, সেরু মাস্টার পোল, মিঝির হাট, রাধাবল্লভ, কলিমউদ্দিন পাটোয়ারী মোড়, হাসমত বেপারী মোড়, নুরুদীনের দোকান, দলিল উদ্দিন খায়ের হাট, হেলিপ্যাড, মৃধার হাট, রাড়ী জংগল পোল, মুনাফ পাটোয়ারী পোল, আশকর পাটোয়ারী বাড়ি মোড়, নুর মিয়ার হাট। এসব স্থানে প্রতি রাতেই চলে প্রকাশ্যে মাদক সেবন। কখনো কখনো দিনেও চলে গাঁজা-ইয়াবার কারবার। এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফখরুল ইসলাম বলেন
​মাদক কারবারিদের দমনে জিরো টলারেন্স নীতির কথা মাদক নির্মূলে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। অপরাধীদের গ্রেফতারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিগত দুই মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৩৭ জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দৌলতখানে আয়োজিত এক জনসমাবেশে সংসদ-সদস্য হাফিজ ইব্রাহিম মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, মাদকের বিষয়ে কোনো আপস নেই। মাদক কারবারিদের যেখানে যে অবস্থায় পাওয়া যাবে, তাৎক্ষণিক আটক করে জেলে পাঠাতে হবে। হয় মাদক ছাড়তে হবে, না হয় এলাকা ছাড়তে হবে। একই সাথে তিনি দলীয় নেতাকর্মীদেরও মাদকের বিরুদ্ধে ঢাল হিসেবে দাঁড়ানোর কঠোর নির্দেশনা দেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান সাজু বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার স্বার্থেই পুরো উপজেলাকে দ্রুত মাদকমুক্ত ঘোষণা করতে হবে। এই লক্ষ্য অর্জনে পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
​দৌলতখানের স্থানীয় শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ ও সচেতন অভিভাবকরা পুরো উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত দেখতে চান। উপজেলার এই সামাজিক ব্যাধি দূর করতে এবং তরুণদের অন্ধকার থেকে আলোতে ফেরাতে প্রশাসনের যেকোনো ধরনের ইতিবাচক উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd