• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বাংলাদেশের রাজনীতিতে কি একজন খলনায়ক থাকতেই হবে? নাগেশ্বরীতে মাদকমুক্ত সমাজ গরতে গিরার পাড় তরুণ সংঘের কঠিন হুশিয়ারি সিলেটে পুলিশের বড় ধাক্কা: বিশেষ ক্ষমতাবলে সাবেক ২ ওসিসহ ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পরকীয়ায় জড়িয়ে মা/দ/কা/স/ক্ত, আবিদের ঝুলন্ত ম/রা/দে/হ উদ্ধার ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর নেতৃবৃন্দের নাগেশ্বরী থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি মোল্লাহাটে থানা পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান ​নাগেশ্বরীতে ​হাউরিভিটা মসজিদের উন্নয়ন কাজে হাজী সোহেলের ২০ বস্তা সিমেন্ট অনুদান তানোর গোল্লাপাড়া বাজারে ‘আবেদা এন্টারপ্রাইজ’-এর শুভ উদ্বোধন

তানোরে “মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে স্কাউটিং” — ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৫ উদ্বোধন

Reporter Name / ৬৩২ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

হামিদুর রহমান,

তানোর (রাজশাহী)প্রতিনিধি :

রাজশাহীর তানোরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে স্কাউটিং” প্রতিপাদ্য নিয়ে তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৫। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহা তাবু জলসার মধ্য দিয়ে এ ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, এ.এল.টি. কমিশনার বাংলাদেশ স্কাউট মাহামুদুল হক, এ.এল.টি. ক্লাব লিডার বাংলাদেশ স্কাউট নেসার আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী এবং তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, মানবতা ও দেশপ্রেমে উজ্জীবিত করে। মেধা ও মননের বিকাশে স্কাউট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি উন্নত, সুশিক্ষিত ও নৈতিক সমাজ বিনির্মাণে স্কাউট আন্দোলনের ভূমিকা অপরিসীম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান তার বক্তব্যে বলেন,
“স্কাউটিং শুধু শিবির বা প্যারেড নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীলতা ও মানবতার শিক্ষা দেয়। আমাদের শিশু-কিশোরদের মধ্যে এই চেতনা জাগিয়ে তুলতে ক্যাম্পুরীর মতো আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।”


উল্লেখ্য, চলতি কাব ক্যাম্পুরী ২০২৫ এ উপজেলার ৩০টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক কাব স্কাউট অংশ নিচ্ছে। পাঁচ দিন ব্যাপী এ ক্যাম্পুরীতে থাকবে — সাংস্কৃতিক সন্ধ্যা, দলীয় কুইজ প্রতিযোগিতা, ফার্স্ট এইড ট্রেনিং, স্কাউট দক্ষতা প্রদর্শনী, ক্যাম্প ফায়ার ও সমাপনী পর্বসহ নানা আকর্ষণীয় কর্মসূচি।
অংশগ্রহণকারী কাব স্কাউটদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। মাঠজুড়ে রঙিন আলো, স্কাউটদের শৃঙ্খলাবদ্ধ চলাফেরা ও উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd