• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার,

ঢাকা-আরিচা মহাসড়কে ব্যারিকেড দিয়ে তেলবাহী ট্রাক লুট

Reporter Name / ৩৭৩ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মাহবুবুল আলম রিপন(স্টাফ রিপোর্টার):

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর ব্যারিকেড দিয়ে ট্রাক থামিয়ে ৩০ লাখ টাকার পামওয়েল তেলসহ ট্রাক লুটের ঘটনা ঘটেছে। এ সময় চালক ও তার সহকারীকে আটকে বেঁধে মারধর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৯ এপ্রিল) ভুক্তভোগী ট্রাকচালক শ্যামল কুমার বিশ্বাস (৫৫) থানায় অভিযোগ করেন।
এর আগে, সোমবার (২৮ এপ্রিল) রাতে ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের বাথুলি-বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ওপরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন পাবনার সুজানগর থানার সুজানগর মানিকদী এলাকার বাসিন্দা ট্রাকচালক শ্যামল কুমার বিশ্বাস (৫৫) ও পাবনার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা মাসুম (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ বছর ধরে পাবনার মায়া নামে একটি প্রতিষ্ঠানের ৬ চাকা বিশিষ্ট আন্তঃজেলা ট্রাক চালাচ্ছিলেন শ্যামল কুমার বিশ্বাস। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কামাল অয়েল মিলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান থেকে ১৪.৫ টন ওজনের ৭৫ ড্রাম বাটার ফ্লাই পাম ওয়েল তেল লোড করে পাবনার উদ্যেশ্যে রওনা হন তিনি। যার বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।

রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় পৌঁছালে অজ্ঞাত অন্তত চারজন দুষ্কৃতকারী একটি অজ্ঞাত পিকআপ নিয়ে ব্যারিকেড দেয়। একপর্যায়ে তারা ট্রাকের কাছে এসে চালক ও সহকারীকে জোরপূর্বক টেনেহিচড়ে নিচে নামিয়ে এনে মারধর করে। ধারালো চাকু দিয়ে তাদের জখম করে। ভয়ভীতি দেখিয়ে তাদের হাত পা ও মুখ বেঁধে ফেলে দুটি ফোন ছিনিয়ে নেয়। পরে তেলবাহী ট্রাক নিয়ে পালিয়ে যায়।

একপর্যায়ে ট্রাক চালক ও সহকারীকে কৌশলে পায়ের বাঁধন খুলে পার্শ্ববর্তী একটি হোটেলে গিয়ে লোকজনকে সব ঘটনা খুলে বলেন। পরে জাতীয় জরুরি যোগাযোগ নম্বর ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ২৫-৩৫ বছর বয়সী ছিল। তাদের পরণে ফুল প্যান্ট ও বিভিন্ন রঙের গেঞ্জি ছিল। তারা স্থানীয় ভাষায় কথা বলছিল।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ট্রাক চুরির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd