• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

ঢাকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন

Reporter Name / ২৩০ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার সেলিম রেজা

শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন পুলিশ ক্যাম্প কার্যক্রম শুরু করেছে। রোববার (৫ এপ্রিল) সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

উদ্বোধনের পর জামগড়া এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ইভটিজিং-এর বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

প্রধান অতিথি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন,শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা আশুলিয়াকে অপরাধমুক্ত একটি নিরাপদ আবাসস্থলে পরিণত করতে বদ্ধপরিকর। নতুন এই পুলিশ ক্যাম্প এলাকার মানুষের নিরাপত্তা বিধানে বিশেষ ভূমিকা রাখবে।”

ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সব সময় সচেষ্ট রয়েছে। জামগড়ায় এই ক্যাম্পের ফলে জনগণের সাথে পুলিশের দূরত্ব কমবে এবং তাৎক্ষণিক সেবা সহজতর হবে। আইন ভঙ্গকারী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”

উদ্বোধনী অনুষ্ঠানে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd