• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে আধুনিক কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ‘পার্টনার কংগ্রেস’ ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স তানোর ভূমি অফিসের পেশকার সাজ্জাদ সুমনের বিরুদ্ধে ঘুষের টাকা নেওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ​একটি খবরের সূত্র ধরে চরের কুঁড়েঘরে ইউএনও: দুই দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারে মানবিক আলোর স্পর্শ নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ

জয়পুরহাটে দিন-দুপুরে ছাত্রদল নেতাকে ছুরি মেরে হত্যা

Reporter Name / ২৮৮ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটে ছুরির আঘাতে নিজ বাড়ির সামনে ছাত্রদলের নেতাকে হত্যা করা হয়েছে। ২৮ শে মে (বুধবার) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সদরের ইসলামনগর মহল্লায় এ ঘটনা ঘটে। মাদক বিক্রিতে বাধা ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

নিহত ব্যক্তির নাম বিপ্লব আহমেদ (৩০)। তিনি ইসলামনগর মহল্লার মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে এবং জয়পুরহাট শহর ছাত্রদলের জ্যেষ্ঠ আহ্বায়ক ছিলেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে বিপ্লব নিজের বাড়িতেই ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যান কয়েকজন। পরে বিপ্লবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃ ত ঘোষণা করেন।

বিপ্লবের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান। তিনি বলেন, সন্ত্রাসীরা তাঁকে বাড়ির বাইরে ডেকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, ছাত্রদল নেতা বিপ্লব হত্যাকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মাদক বিক্রিতে বাধা ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd