• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে ২৩ তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন নবীজির মহানুভবতা ও আদর্শ নতুন প্রজন্মের জীবনচর্চার অংশ করতে হবে”—শাহসুফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুততম সময়ে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার, গ্রেফতার ৩ নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল মুখোশের আড়ালে ‘মানবতার ফেরিওয়ালা’: রাতারাতি কোটিপতি হওয়ার পেছনে সুদের ভয়ঙ্কর থাবা নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ১১৭ কোটি টাকার কদমতলী বাস টার্মিনাল এখন অব্যবস্থাপনার চাদরে, সিলেটে মাজার-মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০ বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউসারের সবুজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা ঘুষ দুর্নীতির দায়ে হলেন এসআই

Reporter Name / ৭৯১ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলায় জয়পুরহাটের আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) থেকে উপ -পরিদর্শক (এসআই) পদে ডিমোসন করা হয়েছে। পুলিশ বিভাগের শাস্তি স্বরূপ তাকে তাকে ওই দন্ড দেওয়া হয়েছে।

পুলিশের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যে তাঁকে আক্কেলপুর থান থেকে প্রত্যাহার করা হয়েছে পুলিশ লাইনে নেয়া হয়েছে ।

গত ২০২৩ সালের ২০ জুলাই ওসি (তদন্ত) হিসাবে আক্কেলপুর থানায় যোগদান করেন। এরপর ২০২৫ সালের ৮ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেছিলেন মাসুদ রানা।

বুধবার বিকেলে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকারি মুঠোফোনে করা হলে পরির্দশক ( তদন্ত) মোঃ মোমিনুল ইসলাম রিসিভ করেন। ওসি মাসুদ রানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওসি সাহেব জয়পুরহাটে বদলি হয়েছেন। তিনি গতকাল মঙ্গলবারে এখান থেকে বদলিকৃত কর্মস্থলে চলে গেছেন।

এরপর উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছি। নতুন কেউ ওসি হিসেবে যোগদান না করার আগ পর্যন্ত আমি দায়িত্ব পালন করছি।

জয়পুরহাট জেলা পুলিশের সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে কর্মরত ছিলেন। রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে আগামী তিন বছরের জন্য ডিমসন করেছেন।

পুলিশ সুপারের (এসপির) কার্যালয়ে এ সংক্রান্ত পত্র আসার পর মাসুদ রানাকে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

এ বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের রংপুরের একটি ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই বিভাগীয় মামলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা এ ব্যবস্থা নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd