• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনের ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান মামলার বাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ চাঁদপুরে জমি বিরোধের জেরে আব্দুর রব খানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার; পরিবারের দাবি, মীমাংসার নামে ৩০ হাজার টাকা দাবি, পরে ৩ লাখ টাকার চাপ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: জশনে জুলুসকে ‘রাজনৈতিক রং’দেওয়ার প্রতিবাদ ,জুলকারনাইন সায়েরের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা

গালভরা ইশতেহার প্রকাশ না করে মাএ দুইটা ইশতেহার প্রকাশ করলেন ডকসুর সদস্য প্রার্থী (রাফিয়া)

Reporter Name / ৯০০ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মোঃ মাকিবুর রহমান

বিশেষ প্রতিনিধিঃ

আমি বহু চিন্তাভাবনা করে এইউম্মা উসওয়াতুন রাফিয়া সিদ্ধান্তে এসেছি যে নির্বাচনের আগে গালভরা কিছু ইশতেহার প্রচার করে জয়ী হওয়া যায়, কিন্তু সদস্যপদের মতো সামান্য আসন থেকে সেসব কথা রাখা যায় না। আমি কথা রাখতে চাই, তাই ইশতেহারের সুবিশাল লিস্টি আমার নেই। কেবল দু’টো ইশতেহার আমি দিয়েছি–

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও ইন্সটিটিউটে শিক্ষক মূল্যায়ন সিস্টেম চালু করবো।

২. বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে যে হয়রানির অভিযোগগুলো দাখিল হয়, সেসবের প্রগ্রেস উন্মুক্তকরণ।

এর মানে এই নয় যে আমি আর কোনো কাজ করবো না। নিশ্চয়ই করবো, তবে এই দুটি বিষয় আমার ফোকাসে থাকবে।

এছাড়া নির্বাচনী প্রচারণা সম্পর্কে আসলে বিশেষ কিছু বলার নেই। ক্যাম্পাসে এই মূহুর্তে প্রচারণা নিষিদ্ধ, তাই ক্যাম্পাসে এখনো ক্যাম্পেইন করিনি। অনলাইনেই টুকটাক প্রচারণা চালিয়েছি। আমি যেহেতু পুরোপুরি প্যানেলবিহীন একজন স্বতন্ত্র প্রার্থী, আমার শুভাকাঙ্ক্ষীরাই মূলত এই ব্যাপারে আমাকে সাহায্য করেছেন।

পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে সরাসরি দেখা করে প্রচারণা চালানোর ইচ্ছে আছে। মোটামুটি এই আমার নির্বাচনের প্রস্তুতি; একেবারেই সাদামাটা। চাইছি নেতৃত্বের নয়, প্রতিনিধিত্বের ডাকসু। বাকিটা পরম করুণাময়ের হাতে।

উম্মা উসওয়াতুন রাফিয়া

সেশন ২০২২-২০২৩

আইন বিভাগ।

সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় সংসদ

ডাকসু ২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd