• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্রসহ মোট ০৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার আনোয়ারায় জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত বন্ধ পাম্পের সামনে সারি, তেলের আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা বুড়িচং উপজেলার আনন্দপুর-নোয়াপাড়া সীমান্তে থামেনি মাদক কারবার স্থানীয়রা চাই প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা ঈদের দিনেও সীমান্তে মাদক বেচাকেনা, যুবকদের তৎপরতায় গাঁজাসহ তিনজন আটক আনোয়ারায় এমপি সরওয়ার জামাল নিজামের ঈদ শুভেচ্ছা ব্যানারে দুর্বৃত্তের হামলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাচ্চুর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজীর শোক ‎পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন আসন্ন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আবু হানিফ । তানোর ঐতিহ্যবাহী শিব নদী অস্তিত্ব সংকটে দখল-দূষণ ও পলি জমে মৃতপ্রায় নদ—বোরো আবাদে পানির সংকটে কৃষকের হাহাকার আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পে মা ও শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে স্বামী!

‎খুব অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল গুলো চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে —— বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

Reporter Name / ৬৩ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মোঃ মাসুম বিল্লাহ
‎পিরোজপুর জেলা প্রতিনিধি.

‎বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন,পাট আমাদের ঐতিহ্য ও আমাদের সংস্কৃতি এটি আমাদের জীবনের সাথে মিশে আছে, এই সোনালী আঁশের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি ছিল একসময়। আজকে এটা প্রায় অনেকটা পিছিয়ে গিয়েছে আমরা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতেই ছিল আমাদের পাটকল বন্ধ মিলগুলো আবার চালু করা এই খাতে বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা।
শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো জানান ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় প্লাস্টিক ও পলিথিন কে নিষিদ্ধ করা হয়েছিল তার ধারাবাহিকতায় আমরা আবার মানুষকে প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে আমরা এই চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করব। ইতিমধ্যে আত্ম মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন অফিসে পাটপণ্যের ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যেসব জায়গায় পাট ও চটের ব্যবহার করা যায় সেগুলো নিশ্চিত করব।

‎এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা জানেন আমাদের সরকারের বয়স খুবই কম তবুও আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছি যাতে খুব অল্প সময়ের মধ্যে এগুলো দৃশ্যমান হয়। পাশাপাশি পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি করা, বন্ধ মিল কারখানা গুলো চালু করা, কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি।

‎এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব,পৌর বিএনপি’র আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচীব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd