• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরের চান্দুরিয়া ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, সচেতনতা ধরে রাখার আহ্বান বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা কমিটি অনুমোদন, মো. শাহজাহান বাশার নির্বাহী সদস্য মনোনীত কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি অনুমোদন দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার: সুইপার কলোনিতে নান্টুর মাদক সাম্রাজ্য সচল রেখেছে ভাই রিপন লাল নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ব্রাহ্মণপাড়া মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত সিলেটে রহস্যজনক ভাবে স্ত্রীর সন্তান নিখোজ পুলিশের অভিযোগ ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা ১০ দিনেই উঠে যাচ্ছে নতুন রাস্তার পিচ! ফকিরহাটে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, ধসে পড়েছে অংশবিশেষ— ক্ষুব্ধ এলাকাবাসী

ইউ.পি.আর দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

Reporter Name / ৩২৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি

আজ ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে সারাদেশের ন্যায় বাগেরহাট জেলার উৎকূল এলাকায় অবস্থিত ইউ.পি.আর দাখিল মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০টায় আয়োজিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ প্রফেসর সৈয়দ রেজাউল হক, সাবেক অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ, বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিরিন বকুল, ওয়ার্ড সদস্য (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড), যাত্রাপুর ইউনিয়ন, বাগেরহাট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ মোজাফফর হুসাইন, সভাপতি, ইউ.পি.আর দাখিল মাদ্রাসা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলামসহ মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ এবং প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র-ছাত্রী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল পরিবেশনের মাধ্যমে এক ধর্মীয় ও সুশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।

এরপর সভাপতিসহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং মাদ্রাসার সার্বিক উন্নয়ন কামনা করেন।

পরবর্তীতে অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন। সমাপনী বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক পর্ব শেষ হয়।

ফলাফল ঘোষণার পর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার ফলাফল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে।

পুরো অনুষ্ঠানজুড়ে এক আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।
সবশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে ফলাফল প্রকাশ অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd