• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরের চান্দুরিয়া ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, সচেতনতা ধরে রাখার আহ্বান বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা কমিটি অনুমোদন, মো. শাহজাহান বাশার নির্বাহী সদস্য মনোনীত কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি অনুমোদন দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার: সুইপার কলোনিতে নান্টুর মাদক সাম্রাজ্য সচল রেখেছে ভাই রিপন লাল নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ব্রাহ্মণপাড়া মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত সিলেটে রহস্যজনক ভাবে স্ত্রীর সন্তান নিখোজ পুলিশের অভিযোগ ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা ১০ দিনেই উঠে যাচ্ছে নতুন রাস্তার পিচ! ফকিরহাটে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, ধসে পড়েছে অংশবিশেষ— ক্ষুব্ধ এলাকাবাসী

ইংরেজি নববর্ষের প্রথম দিনে তানোর বাইতুল জান্নাত হাফেজিয়া মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ৫১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি : ইংরেজি নববর্ষ ২০২৬-এর প্রথম দিন বুধবার (০১ জানুয়ারি) রাজশাহীর তানোর উপজেলার ঐতিহ্যবাহী বাইতুল জান্নাত হাফেজিয়া মাদ্রাসাতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উপলক্ষে এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নববর্ষের শুভ সূচনায় আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন,
“নতুন বছর আমাদের জন্য নতুন প্রত্যাশা ও দায়িত্ব বয়ে আনে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের আলেম, হাফেজ ও নৈতিক নেতৃত্বের বাহক। তাদের সুশিক্ষা ও আদর্শ গঠনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বই বিতরণ অনুষ্ঠানের সময় বিশেষ মোনাজাতে আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়—

যেন শিক্ষার্থীরা শিক্ষক ও বাবা-মায়ের প্রতি যথাযথ সম্মান রক্ষা করে, কোরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলে এবং বাইতুল জান্নাত হাফেজিয়া মাদ্রাসার সুনাম ও মর্যাদা দেশব্যাপী উজ্জ্বল করতে সক্ষম হয়—ইনশাআল্লাহ।
মোনাজাতে আরও দোয়া করা হয়, আল্লাহ যেন শিক্ষার্থীদের ইলমে দ্বীন অর্জনে সফলতা দান করেন এবং তাদেরকে নৈতিকতা, আদব ও তাকওয়ার গুণে গুণান্বিত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাস।
এ বিষয়ে অভিভাবকরা জানান, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও শালীনতা গঠনে বাইতুল জান্নাত হাফেজিয়া মাদ্রাসার ভূমিকা প্রশংসনীয়। তারা মাদ্রাসার সার্বিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন।
সবশেষে মাদ্রাসা কর্তৃপক্ষ সকল শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন বছরে শিক্ষা কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd