• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্রসহ মোট ০৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার আনোয়ারায় জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত বন্ধ পাম্পের সামনে সারি, তেলের আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা বুড়িচং উপজেলার আনন্দপুর-নোয়াপাড়া সীমান্তে থামেনি মাদক কারবার স্থানীয়রা চাই প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা ঈদের দিনেও সীমান্তে মাদক বেচাকেনা, যুবকদের তৎপরতায় গাঁজাসহ তিনজন আটক আনোয়ারায় এমপি সরওয়ার জামাল নিজামের ঈদ শুভেচ্ছা ব্যানারে দুর্বৃত্তের হামলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাচ্চুর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজীর শোক ‎পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন আসন্ন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আবু হানিফ । তানোর ঐতিহ্যবাহী শিব নদী অস্তিত্ব সংকটে দখল-দূষণ ও পলি জমে মৃতপ্রায় নদ—বোরো আবাদে পানির সংকটে কৃষকের হাহাকার আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পে মা ও শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে স্বামী!

আশুলিয়ায় আলোচনার শীর্ষে ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাজী মো: ইসরাফিল হোসেন

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার সেলিম রেজা:

ঢাকার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি। তবে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা এবং সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর আসন্ন এই নির্বাচনে ভোটাররা নতুন ও পরিচ্ছন্ন মুখের সন্ধান করছেন। এই প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন ভাদাইল এলাকার বাসিন্দা হাজী মো. ইসরাফিল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাদাইল ও আশপাশের এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন ইসরাফিল হোসেন। বিশেষ করে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পুরাতন ইপিজেড সংলগ্ন এলাকায় এলাকাবাসীর যৌথ উদ্যোগে দুটি যাত্রী ছাউনি নির্মাণ, ভাদাইলে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরানো এবং ফুটপাতের চাঁদাবাজি বন্ধের উদ্যোগে তার সম্পৃক্ততা ছিল। এসব কাজের সূত্র ধরেই স্থানীয়দের একাংশের কাছে তিনি পরিচিতি পেয়েছেন।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মো. ইসরাফিল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, বর্তমান রাজনীতিতে বংশ বা প্রভাব খাটানোর সুযোগ কমে এসেছে। সাধারণ মানুষের ভোট ও মতামতের ওপরই এখন নির্ভর করতে হচ্ছে প্রার্থীদের।

তিনি বলেন, শুধু দলীয় প্রতীক থাকলেই এখন আর সহজে নির্বাচনে জয় পাওয়া যায় না। মানুষের আস্থা ও সমর্থন অর্জন করতে হয়। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। আমি দীর্ঘদিন ধরে সামর্থ্য অনুযায়ী এলাকার ছোটখাটো সমস্যা সমাধান ও সামাজিক কাজে যুক্ত থাকার চেষ্টা করছি।

হঠাৎ নির্বাচনে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগত পর্যায় থেকে সেবা দেওয়ার একটি নির্দিষ্ট সীমা থাকে। সামাজিক কাজ করতে গিয়েও অনেক সময় নানা বাধা ও হুমকির মুখে পড়তে হয়। প্রাতিষ্ঠানিকভাবে কাজ করার সুযোগ পেলে বড় পরিসরে সেবা দেওয়া সম্ভব। মূলত এলাকার মুরুব্বি ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শেই আমি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

নির্বাচিত হলে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি জানান, এলাকার বেহাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, জননিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের নাগরিক সেবা পাওয়া সহজীকরণকে তিনি অগ্রাধিকার দেবেন। ধামসোনাকে একটি আধুনিক ও সেবামুখী ইউনিয়নে রূপান্তর করাই তার লক্ষ্য।

এদিকে স্থানীয় ভোটাররা বলছেন, বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা থেকে তারা এবার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি হিসাব-নিকাশ করছেন। প্রার্থীর অতীত কর্মকাণ্ড, সাধারণ মানুষের সাথে তার সম্পৃক্ততা এবং এলাকার উন্নয়নে কার কী ভূমিকা ছিল- সেগুলো বিবেচনা করেই তারা আগামীতে ভোটাধিকার প্রয়োগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd