• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম আলাদা করা যাবে না – আলি আসগার লবি ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে হোসেন স্টোর থেকে ৫০ হাজার টাকার কাপড় চুরির অভিযোগ, সন্ধান পেতে সহযোগিতা কামনা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ডুমুরিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নি/হ/ত, ঘাতক বাস পলাতক কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

আজ কালাইয়ে মহান মে দিবসে, জাতীয় স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

Reporter Name / ৩৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল), ষ্টাফ রিপোর্টারঃ

সারা দেশের ন্যায় জয়পুরহাটের কালাইয়ে ” শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে ”
এ প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ০১ লা মে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এই উদযাপন উপলক্ষে আজ সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে র‍্যালিটির সমাপ্তি ঘটে। এরপর উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি (কালাই ) ইফতেকার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও আব্দুর রউফ, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ওসমান আলী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক আব্দুল আলিম সহ আরো অনেকে।

অত্র সভার সভাপতি ইউএনও সমাপনী বক্তব্যে বলেন, শ্রমিকের মজুরি শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে শ্রমিকের পারিশ্রমিক দেওয়া প্রত্যেকের উচিত। এছাড়াও তিনি আরো বলেন অন্যায় ভাবে শ্রমিকদের উপর অত্যাচার নির্যাতন করা এবং অমানবিক ব্যবহার করা কোন মালিকের পক্ষে ঠিক হবে না কারণ তারাও রক্ত মাংসের গড়া মানুষ। মিলেমিশে সুন্দরভাবে দেশ গড়ার পরামর্শ দিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আলোচনা সভা সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd