• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা বাঁধ ভেঙে এরনবিলে পানি প্রবেশ, কয়েকশো কৃষকের ক্ষতির আশংকা লাটুয়ার বাজারে ‘খাজনা সিন্ডিকেট’: প্রশাসনের চোখের সামনে চলছে অবৈধ বাণিজ্য জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৮৫,৫০০/-(পঁচাশি হাজার পাঁচশত) টাকার অবৈধ ভারতীয় চকলেটসহ ০৩ (তিন) জন গ্রেফতারঃ ফকির বাজার স্কুল এন্ড কলেজের নতুন সভাপতির সাধারন সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ মধ্যনগরে শালদীঘা হাওরে সুইস গেইট নির্মাণের দাবি ভিক্টোরিয়া কলেজ HSC-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান মধ্যনগরে বোরো ধান ঘরে তুলতে মাঠে প্রশাসন, দ্রুত কাটার আহ্বান

সিলেটে ফোনের কারণে যুবক খুন

Reporter Name / ১০৯ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান

সিলেটের বিয়ানীবাজারে আইফোন ছিনতাই নিয়ে বিরোধের জের ধরে ইমন আহমদ (২২) নামের এক যুবক খুন হয়েছেন।বুধবার উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামে এ ঘটনা ঘটে। সকালে গ্রামের একটি মৎস্য আড়তের পাড় থেকে তার হাত-পা ও মুখ বাধা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের নিজ গ্রামের আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আব্দুল করিম মনাইর ছেলে।সূত্র জানায়, নিহত ইমন আহমদ একটি আইফোন ব্যবহার করতেন। ওই ফোনের প্রতি দূর্বলতা ছিল আশরাফুলের। মূলত: ফোন ছিনতাইকে কেন্দ্র করে হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd