• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে আধুনিক কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ‘পার্টনার কংগ্রেস’ ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স তানোর ভূমি অফিসের পেশকার সাজ্জাদ সুমনের বিরুদ্ধে ঘুষের টাকা নেওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ​একটি খবরের সূত্র ধরে চরের কুঁড়েঘরে ইউএনও: দুই দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারে মানবিক আলোর স্পর্শ নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ

সালথায় দুই গ্রুপের সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর সহ আহত ৫

Reporter Name / ৫৮৬ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

মোঃ ইলিয়াছ খান

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের সালথায় গ্রাম্য আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ,দুই গ্রুপের মধ্যে ধাওয়া -পাল্টা -ধাওয়া ও সংঘর্ষে বাড়ি ঘর ভাঙচুর সহ ৫ ব্যক্তির আহত খবর পাওয়া গেছে। আজ রবিবার (২৯ জুন) সকালে উপজেলার গট্টি ইউনিয়নে মেহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান গ্রাম্য দল পক্ষের প্রভাব বিস্তার নিয়ে শনিবার রাতে মেহেদিয়া গ্রামের জিল্লু মিয়া কে মারধর করে সালাউদ্দিন কাজের সমর্থকরা।

খবর পেয়ে বিনোকদিয়া বাজারে নুর ইসলাম মুন্সির ছেলে মামুন ও রিপন সালাউদ্দিন সালাউদ্দিন কাজির ভাই জালাল কাজী ও তার ছেলে শাহিন কাজী কে মারধর করে।

এরই সূত্র ধরে রবিবার সকালে নুর ইসলাম মুন্সির সমর্থকদের সাথে সালাউদ্দিন কাজীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পাঁচটি বসতঘর ভাঙচুর করে সংঘর্ষকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই দিনের এই মারামারিতে জিল্লু মোল্লার, জালাল কাজী, পান্নু মোল্লা, মিনারা বেগম সহ ৫ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, মেহেরদিয়া গ্রামের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। এলাকার পরিবেশ শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd