মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের কালিশাকান্দা নয়াপাড়া গ্রামের পাশের হাওরে মাছ ধরতে গিয়ে জয় সরকার নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ জয় সরকার নয়াপাড়া গ্রামের বিনয় সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে হাওরে মাছ ধরতে যায় জয় সরকার। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা নৌকা নিয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।
পরে গ্রামের আরও অনেকে ঘটনাস্থলে গিয়ে বিভিন্নভাবে খোঁজাখুঁজি চালালেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত জয় সরকারকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মধ্যনগর থানার (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, “এখনও জয় সরকারের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।”
#
শিহাব মিয়া
১১.০৭.২৬
০১৭৯৯-১১৩৬৫৩