• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা বাঁধ ভেঙে এরনবিলে পানি প্রবেশ, কয়েকশো কৃষকের ক্ষতির আশংকা লাটুয়ার বাজারে ‘খাজনা সিন্ডিকেট’: প্রশাসনের চোখের সামনে চলছে অবৈধ বাণিজ্য জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৮৫,৫০০/-(পঁচাশি হাজার পাঁচশত) টাকার অবৈধ ভারতীয় চকলেটসহ ০৩ (তিন) জন গ্রেফতারঃ ফকির বাজার স্কুল এন্ড কলেজের নতুন সভাপতির সাধারন সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ মধ্যনগরে শালদীঘা হাওরে সুইস গেইট নির্মাণের দাবি ভিক্টোরিয়া কলেজ HSC-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান মধ্যনগরে বোরো ধান ঘরে তুলতে মাঠে প্রশাসন, দ্রুত কাটার আহ্বান

ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

পিরোজপুর জেলাঃ প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় পশারিবুনিয়া ওয়ারেচ আফছারিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে সম্মান জানিয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেছে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ।
মাদ্রাসার সুপারিনটেন্ডেট মাওঃ মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ হাসিবুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও ধাওয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম,অত্র মাদ্রাসার সভাপতি মোঃ শাহ্ জামাল, দারুলহুদা বালিকা দাখিল মাদরাসার সুপার মোঃ মাহবুবুর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ মাহাবুব হোসেন মারুফ, শিক্ষক মাওঃ দেলোয়ার হোসেন খাঁন, প্রাক্তন শিক্ষার্থী মোঃ নাসির উদ্দীন, নাঈম মাতুব্বর প্রমূখ।
দীর্ঘদিন শিক্ষাসেবায় নিয়োজিত থেকে অবসর গ্রহণকারী শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, স্বপন কুমার রায় ও আব্দুল অহেদ-কে ফুলেল শুভেচ্ছা,সম্মাননা স্মারক সহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণের মাধ্যমে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। অবসরপ্রাপ্ত শিক্ষকগন
তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রাক্তন শিক্ষার্থী,শিক্ষক ও বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।
এতে শিক্ষক,প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষকদের স্মরণীয় করে রাখতে এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের অবদান ও ত্যাগের প্রতি সম্মান জানাতেই এই আয়োজন।
একই সাথে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে প্রয়াত শিক্ষক মোঃ ফরিদ আলম খান ও মোঃ শহিদুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনা, শিক্ষার্থী দের সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd