• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলা: ২ সমর্থক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে রাজশাহীতে নির্মাণাধীন তিন ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন ভাণ্ডারিয়ায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ নাগেশ্বরীতে পিপিআর রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‎ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপি নেতা মিন্টুর তদবির ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা নাগেশ্বরীতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনের পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এসএমপি ডিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ফলসহ গ্রেফতার ১, পিকআপ আটক

বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ

Reporter Name / ৩৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী এবং অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে সম্মান জানিয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সঞ্জয় কুমার বিশ্বাস, মোঃ মজিবুর রহমান,ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি আব্দুর রশিদ খান,বাদল মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মোঃ মাসুম বিল্লাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এমএ বারী হাওলাদার, বিদ্যালয়ের সাবেক সভাপতি কেএম মাহবুবুর রহমান, সমাজ সেবক জলিল শিকদার প্রমুখ।

এছাড়া দীর্ঘদিন শিক্ষাসেবায় নিয়োজিত থেকে অবসর গ্রহণকারী শিক্ষকবৃন্দ বাবু সঞ্জয় কুমার বিশ্বাস, মোঃ মজিবুর রহমান,মোঃ আবুল বাসার হাওলাদার,বাবু সরল কুমার মণ্ডল এবং বাবু দিলীপ কুমার হাওলাদার—কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণের মাধ্যমে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষক ও বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।
এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd