• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের সংবাদ প্রকাশের পর ৮০ বছরের বৃদ্ধ মানুল্লার পাশে সমাজসেবা অফিসার ভান্ডারিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ পিরোজপুরে বিএমজিটিএ ‘র ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন,সভাপতি পলাশ ও সম্পাদক মিজান স্মৃতিসৌধের সামনে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১ আশুলিয়ায় ছাত্র-জনতাকে পুড়িয়ে হত্যার সেই ভ্যান উদ্ধার,‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি নাগেশ্বরীতে ৮০ বছরের মানুল্লার মানবেতর জীবন, দেখার যেন কেউ নেই সিলেটে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে সংঘর্ষ: যুবক নি/হ;ত ১ দৈনিক স্বদেশ বিচিত্রায় কুড়িগ্রামের তিন প্রতিনিধি নিয়োগ ​দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলা: ২ সমর্থক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে রাজশাহীতে নির্মাণাধীন তিন ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

বান্দরবানে ৩২ জন হাফেজ পেলেন পাগড়ি ও সনদ

Reporter Name / ৩৪৬ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ক্রাইম রিপোর্টার

মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার কেন্দ্রীয় হেফজখানার নবীন ও প্রবীন হাফেজদের পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর রোজ শনিবার দুপুর ২টায় উপজেলা সভাকক্ষে লামা কেন্দ্রীয় হেফজ খানা পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা প্রশাসক মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, লামা থানা অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন।লামা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি ইব্রাহীম সাদেকি এর সঞ্চালনায়, লামা উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানেপ্রধান বক্তা ছিলেন চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদরাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আবু তাহের, বিশেষ বক্তা ছিলেন, চকরিয়া বানিয়ারচর হামিউস সুন্নাহ মাদরাসার পরিচালক হযরত মাওলানা ক্বারী নুরস সোলতান, চকরিয়া বানিয়ারচর হামিউস সুন্নাহ মাদরাসার শিক্ষা সচিব হযরত মাওলানা মোজাহের আহমদ।অনুষ্ঠানে আমন্ত্রিত ওলামায়েকেরামদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, লামা কেন্দ্রীয় হেফজখানার প্রতিষ্ঠাতা লামা কোর্ট মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা শহিদুল হক টেকনাফ, লামা ফাজিল মাদরাসার শিক্ষক-ফরেষ্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান। লামা কোর্ট মসজিদের সাবেক মুয়াজ্জিন হেফজখানার শিক্ষক হাফেজ মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানে ইসলামী সঙ্গিত পরিবেশন করেন লামা কেন্দ্রীয় হেফজখানার প্রাক্তন ছাত্র হাফেজ বাছিত খান সাইদী। দুআ মাহফিল ও আলোচনা শেষে অতিথিরা হেফজখানার ৩২ জন ছাত্রকে পাগড়ী পরিধান করিয়ে দেন। অনুষ্ঠানে অতিথি ও প্রতিষ্ঠানের নবীন প্রবীন হাফেজদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে বক্তারা মহাগ্রন্থ আল কোরআন মুখস্তকারী হাফেজদের মর্যাদা আসমানী কিতাব সমুহের মধ্যে শ্রেষ্ট গ্রন্থ আল কোরআন এঁর তাৎপর্য ব্যাখ্যা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd