• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহী মডেল প্রেসক্লাবের গভীর শোক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্র ফেডারেশন নেতার শিশু নিরাপত্তা: নিখোঁজের পর মরদেহ, আর কত অপেক্ষা? তানোরে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র চেষ্টার অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রে/প্তা/র রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান নাগেশ্বরীতে দলিল লেখকদের ৭ দফা দাবিতে প্রতিবাদ সভা ও মহাসড়কে মিছিল

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহী মডেল প্রেসক্লাবের গভীর শোক

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

হামিদুর রহমান,তানোর রাজশাহী জেলা প্রতিনিধি :

প্রবীণ সাংবাদিক, ভাষা সৈনিক পরিবারের সদস্য এবং রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রাজশাহীর সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া, অধিকার ও কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ ও প্রবীণ সহকর্মীকে হারাল।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহীর বৃহত্তর সাংবাদিক সংগঠন রাজশাহী মডেল প্রেসক্লাব।
সোমবার সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সাইদুর রহমানের মৃত্যু রাজশাহীর সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তাঁর অভিজ্ঞতা, পেশাগত অবদান এবং সহকর্মীদের প্রতি আন্তরিকতা সাংবাদিক সমাজ দীর্ঘদিন স্মরণ করবে।
শোকবার্তায় আরও বলা হয়, প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সইবার শক্তি দান করেন—এ কামনা করা হয়।
সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও তাঁর দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যেও গভীর শোক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd