• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ ধর্মীয় ভিত্তিতে হিন্দু মুসলিম আলাদা করা যাবে না – আলি আসগার লবি ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে হোসেন স্টোর থেকে ৫০ হাজার টাকার কাপড় চুরির অভিযোগ, সন্ধান পেতে সহযোগিতা কামনা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ডুমুরিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নি/হ/ত, ঘাতক বাস পলাতক

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ

Reporter Name / ১১৪ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মো: সাঈদী হোসেন নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

আজ ২১ আগস্ট (শুক্রবার) রাতে নাগেশ্বরী থানায় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

​মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জেলাল আহমেদ রানা, উপদেষ্টা মো. তানিম বিল্লাহ, সাধারণ সম্পাদক সিয়াম শাহারিয়ার সৃজন, সহ-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম সজিব, কোষাধ্যক্ষ বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান, মো. সাঈদী হোসেন, মো. সজিব মিয়া, রিয়াজুল ইসলাম, রুহিসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

​মতবিনিময়কালে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সত্যতা যাচাই করে সবসময় নিউজ করবেন। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব।” তিনি আরও উল্লেখ করেন, সমাজের সার্বিক স্বার্থে যেকোনো তথ্য প্রকাশের পূর্বে তা যথাযথভাবে যাচাই করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ।

​সভায় নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়া বলেন, “আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের সহযোগিতা করব। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমেই কেবল নাগেশ্বরী উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রগতি সম্ভব।”
​সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে তথ্যনির্ভর সংবাদ প্রকাশে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd