• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আসন্ন ৫নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ পনিরুজ্জামান মোল্লার নিবাচনী অঙ্গীকার ঘোষণা নাগেশ্বরীর থানা পুলিশের অভিযান, ৪০ বোতল ইস্কাফ উদ্ধার নাগেশ্বরী উপজেলা ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটি প্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠান ‎ত্রি-মুখী ক্যাডেট মাদ্রাসায় ফল প্রকাশ, সনদ ও নগদ অর্থ বিতরণ এসএমপি পুলিশ কমিশনার মহোদয়ের দক্ষিণ সুরমা থানা পরিদর্শন: ভোলায় পুলিশের বিশেষ অ্যাকশন: নগদ টাকাসহ ইয়াবা সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেফতার রাজশাহীতে দ্রব্যমূল্য কমানোর দাবিতে জামায়াতের মানববন্ধন কচাকাটায় পানিতে ডুবে দুই শি/শু/র মৃ/ত্যু ডেঙ্গু প্রতিরোধে ভাণ্ডারিয়ায় নাগরিক সচেতনতা সভা কক্সবাজারে পুলিশ সদস্যের বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা উদ্ধার

নাগেশ্বরীর থানা পুলিশের অভিযান, ৪০ বোতল ইস্কাফ উদ্ধার

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

​নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানিশুদ্ধ মাদকদ্রব্যসহ এক চিহ্নিত মাদককারবারিকে আটক করা হয়েছে।

​আজ ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি: বিকাল ৪:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল রামখানা ইউনিয়নের সাহাটারী দীঘিরপাড় গ্রামে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে মাদককারবারি মোঃ মজনু মিয়া মজু (৪০), পিতা- মৃত আনছার আলী, সাং- সাহাটারী দীঘিরপাড়, ইউপি- রামখানা, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম-এর নিজ বসতবাড়ি থেকে ৪০ (চল্লিশ) বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ‘ইস্কাফ’ উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এলাকায় গোপনে অবৈধ মাদকের কারবার চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে এই অভিযান পরিচালনা করা হয়।

​এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক প্রধান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে থানা পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।

মাদকের বিস্তার রোধে নাগেশ্বরী থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd