• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক আগামীর পার্সেল রয়ে গেল, পরে জানা গেল মানুষটি না ফেরার দেশে ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ইনজামামুল হকের জন্মদিন আজ আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা ধ/র্ষ/ণে/র পর ডিএনএ পরীক্ষায় প্রমাণিত/সেই ১১ বছর বয়সি শিশুর সন্তানের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর

নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার বল্লভপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে স্থানীয় এক কৃষক ধানক্ষেতে গেলে বিচ্ছিন্ন পাটি পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত কোনো ব্যক্তি বা ব্যক্তিরা ঘটনাটি ঘটিয়ে বিচ্ছিন্ন পাটি সেখানে রেখে যেতে পারে। তবে এটি কীভাবে এবং কার বিচ্ছিন্ন পা—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বিচ্ছিন্ন পাটি কীভাবে সেখানে এলো বা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল রহস্য উদঘাটন ও সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd