নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকায় কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ে নতুন প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। এতে কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে মোঃ সাদিকুল ইসলাম, উত্তর ধরলা প্রতিনিধি হিসেবে মোঃ মিলন মিয়া এবং নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি হিসেবে মোঃ রাশেদুল ইসলাম নিয়োগ লাভ করেছেন।
নবনিযুক্ত প্রতিনিধিগণ সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কুড়িগ্রাম জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একই সাথে তাঁরা তাঁদের দায়িত্ব পালনে স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক সমাজ ও সকল স্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক কুমার ধর জানান, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে পত্রিকাটির সুনাম দীর্ঘদিনের। কুড়িগ্রাম জেলার সমস্যা, সম্ভাবনা ও তৃণমূল মানুষের সত্য খবর তুলে ধরতে নতুন প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি নবনিযুক্ত প্রতিনিধিদের সার্বিক সফলতা কামনা করেন এবং পাঠকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশে থাকার আহ্বান জানান।