• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আসন্ন ৫নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ পনিরুজ্জামান মোল্লার নিবাচনী অঙ্গীকার ঘোষণা নাগেশ্বরীর থানা পুলিশের অভিযান, ৪০ বোতল ইস্কাফ উদ্ধার নাগেশ্বরী উপজেলা ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটি প্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠান ‎ত্রি-মুখী ক্যাডেট মাদ্রাসায় ফল প্রকাশ, সনদ ও নগদ অর্থ বিতরণ এসএমপি পুলিশ কমিশনার মহোদয়ের দক্ষিণ সুরমা থানা পরিদর্শন: ভোলায় পুলিশের বিশেষ অ্যাকশন: নগদ টাকাসহ ইয়াবা সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেফতার রাজশাহীতে দ্রব্যমূল্য কমানোর দাবিতে জামায়াতের মানববন্ধন কচাকাটায় পানিতে ডুবে দুই শি/শু/র মৃ/ত্যু ডেঙ্গু প্রতিরোধে ভাণ্ডারিয়ায় নাগরিক সচেতনতা সভা কক্সবাজারে পুলিশ সদস্যের বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা উদ্ধার

তানোরে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু

Reporter Name / ২৮২ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

হামিদুর রহমান,তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর তানোরে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত, দ্রুত ও স্বচ্ছ ভূমি সেবা প্রদানের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ, উপজেলা খাদ্য কর্মকর্তা পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজু চৌধুরী, উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন।
উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য ভূমিসেবা বিষয়ক একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে অনলাইনভিত্তিক ভূমি সেবার সুবিধা, আবেদন প্রক্রিয়া এবং ডিজিটাল ব্যবস্থাপনার নানা বিষয় সহজভাবে উপস্থাপন করা হয়।
মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে জনগণকে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, জমাখারিজ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে আবেদন, ই-পর্চা ডাউনলোডসহ ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে আগতদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং হাতে-কলমে সেবা গ্রহণের পদ্ধতি বুঝিয়ে দিচ্ছেন।
বিশেষভাবে ঘরে বসেই কীভাবে ভূমি সেবা পাওয়া যায়, সে বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করা হচ্ছে। স্টলে রাখা লিফলেট, নির্দেশিকা ও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে অংশগ্রহণকারীদের দেখানো হচ্ছে কীভাবে সরকারি পোর্টাল ও মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজে ভূমি সংক্রান্ত সেবা নেওয়া সম্ভব।
এছাড়া ‘ভূমি’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে অনলাইনে খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ, আবেদন ট্র্যাকিংসহ বিভিন্ন সেবা গ্রহণের পদ্ধতিও মেলায় আগতদের শেখানো হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান তাঁর বক্তব্যে বলেন,
“ভূমিসেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই আমাদের এই মেলার আয়োজন। মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে ভূমি সংক্রান্ত সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে এখন ভূমি সেবা অনেক সহজ হয়েছে এবং জনগণকে সেই সুবিধার সঙ্গে পরিচিত করাতেই এই উদ্যোগ।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেলার প্রথম দিনেই কৃষক, শিক্ষার্থী, ভূমি মালিক ও সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকে সরাসরি সেবা গ্রহণের পাশাপাশি অনলাইনভিত্তিক আবেদন প্রক্রিয়া সম্পর্কেও আগ্রহ দেখান।
মেলায় আগত কয়েকজন সেবাগ্রহীতা জানান, আগে ভূমি সংক্রান্ত কাজ করতে গিয়ে নানা ধরনের জটিলতা ও সময়ক্ষেপণের মুখোমুখি হতে হতো। এখন ডিজিটাল ব্যবস্থাপনার ফলে তুলনামূলকভাবে দ্রুত ও সহজে সেবা পাওয়া যাচ্ছে। এমন আয়োজন নিয়মিত হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে বলেও তারা মত প্রকাশ করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী ২১ মে পর্যন্ত চলমান এই ভূমিসেবা মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্টলে সরাসরি সেবা ও পরামর্শ প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd