• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় ইউএনওর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, দুই মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি হতাশাজনক তানোরে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কখনো কর্মকর্তা কখনো গায়ক-শিল্পপতি,ফারদিনের বিয়ে নামক প্রতারণার ফাঁদে নিঃস্ব একাধিক নারী বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাগেশ্বরীতে জাকারিয়া হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সন্ধান দিতে পারলে পুরুষ্কারের ঘোষণা দিলেন পরিবার গিরারপাড় জান্নাতুল বাকী কবরস্থানের বার্ষিক মাহফিল ও সার্বিক উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপণ নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কদমতলী পুলিশ ফাঁড়ির টু-আইসি কামরুজ্জামানের ফুলের শুভেচ্ছা দেওয়া নিয়ে তোলপাড়, জনমনে তীব্র ক্ষোভ

তানোরে ওপেন হাউজ ডে-২০২৬ অনুষ্ঠিত, জনসাধারণের সমস্যার খোলামেলা আলোচনা

Reporter Name / ২৮৬ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

হামিদুর রহমান,তানোর উপজেলা প্রতিনিধিঃ

রাজশাহীর তানোর থানায় “ওপেন হাউজ ডে-২০২৬” উপলক্ষে বুধবার( ৬মে)সকাল ১০ টার সময় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সঙ্গে পুলিশের সরাসরি সংযোগ জোরদারের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার, রাজশাহী জেলা। তিনি অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক সমস্যা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
বিশেষ করে তানোর থানার মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জোরালোভাবে তুলে ধরেন বক্তারা। তারা জানান, সড়কের শৃঙ্খলা নিশ্চিত না হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে, তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
বক্তারা আরও বলেন, জনগণের সমস্যাগুলো সরাসরি শোনা এবং তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণের মাধ্যমে পুলিশ-জনগণের মধ্যে আস্থা ও সুসম্পর্ক গড়ে ওঠে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আরও সহজ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পুলিশ জনগণের বন্ধু। জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। আপনাদের প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে এবং উপস্থিত জনসাধারণ এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন। ভবিষ্যতেও এ ধরনের ‘ওপেন হাউজ ডে’ আয়োজন অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd