• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন ইয়াসিন ফেরদৌস মুরাদ

Reporter Name / ২২৯ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার সেলিম রেজা :

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এখন ঢাকা জেলা পরিষদের প্রশাসক। মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি চূড়ান্ত করা হয়।

মুরাদ ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মির্জা ইয়ার হোসেনের সন্তান।

তিনি বলেন, আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে পালন করার চেষ্টা করব। ঢাকা জেলা পরিষদকে একটি জনবান্ধব ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা কামনা করছি। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।তর ঘনিষ্ঠরা আশা করছেন, মুরাদের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করবে। বিশেষ করে জনসেবা, স্থানীয় উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতায় তার ভূমিকা নজরকাড়া হতে পারে।

তাদের মতে, যুবদল থেকে উঠে আসা এই নেতা জেলা প্রশাসনে নতুন প্রাণ সঞ্চার করবেন এবং জেলা পরিষদের কার্যক্রমকে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সিদ্ধান্ত রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার প্রতিফলন। এ ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে, ইনশাআল্লাহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd