• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হলুদ সাংবাদিকতার আড়ালে ভুয়া সংগঠন: লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ফরিদ চিসতির বিরুদ্ধে কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ পিরোজপুরে পোল্ট্রি খামারে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা নাগেশ্বরীতে আধুনিক কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ‘পার্টনার কংগ্রেস’ ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স তানোর ভূমি অফিসের পেশকার সাজ্জাদ সুমনের বিরুদ্ধে ঘুষের টাকা নেওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ​একটি খবরের সূত্র ধরে চরের কুঁড়েঘরে ইউএনও: দুই দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারে মানবিক আলোর স্পর্শ নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের

টেন্ডার হলেও কাজ বন্ধ: সিলেটে খোজার খলা কবরস্থানের রাস্তায় চরম দুর্ভোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

Reporter Name / ২১৮ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

সিলেট দক্ষিণ সুরমা

আহমেদ আকবর

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২৫ নং ওয়ার্ডের খোজার খলা পশ্চিম মহল্লায় টেন্ডার পাস হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে সড়ক উন্নয়ন কাজ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে খোজার খলা পশ্চিম মহল্লা গুরুস্তান (কবরস্থান) রোডের বেহাল দশা এবং ড্রেন ভেঙে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা।ঝুঁকিপূর্ণ সড়ক ও ভাঙা ড্রেন: দুর্ঘটনার ফাঁদসরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খোজার খলা পশ্চিম মহল্লার রাস্তাঘাটের সংস্কার না হওয়ায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার মাঝখানে ড্রেনের স্ল্যাব বা ঢাকনা ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কবরস্থানে যাতায়াতকারী ব্যক্তি, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করছেন। রাতের অন্ধকারে এই ঝুঁকি আরও কয়েক গুণ বেড়ে যায়।টেন্ডার হয়েও কাজ বন্ধ, জনমনে প্রশ্নএলাকাবাসীর প্রধান অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য সরকারিভাবে টেন্ডার পাস হয়েছে অনেক আগেই। অথচ রহস্যজনক কারণে দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নির্মাণ কাজ দেখা যাচ্ছে না। টেন্ডার হওয়ার পর কাজ কেন থমকে আছে—এ নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও সন্দেহের দানা বাঁধছে।ভুক্তভোগীদের বক্তব্যস্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের এই মহল্লার কবরস্থানের রাস্তাটির অবস্থা খুবই করুণ। লাশ নিয়ে যাতায়াত করতেও কষ্ট হয়। টেন্ডার পাস হওয়ার খবর শুনে আমরা খুশি হয়েছিলাম, কিন্তু বাস্তবে কোনো কাজই হচ্ছে না। ড্রেনগুলো ভেঙে হাঁটার জায়গাটুকুও বিপজ্জনক হয়ে গেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণএলাকার সচেতন নাগরিকরা অবিলম্বে এই বন্ধ থাকা কাজ পুনরায় চালু করার জোর দাবি জানিয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ ও সিসিক প্রশাসকের সিলেট সিটি কর্পোরেশন প্রতি স্থানীয়দের আকুল আবেদন—জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শেষ করে খোজার খলা পশ্চিম মহল্লাবাসীকে চরম দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd