• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ ধামসোনা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিলের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা ঢাকা জেলায় ডিবির পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পৌরসভার আর্থিক সংকট কাটাতে আইন অনুযায়ী কর আদায়ের বক্তব্যকে অপপ্রচার বলে দাবি তানোরে পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই কুখ্যাত অপরাধী গ্রেফতার দক্ষিণ সুরমায় কিশোর গ্যাং প্রধান অন্তরের ত্রাস: অধরা ‘রাঘববোয়াল’, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে যা বলা হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দৌলতখানে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জুলাই বিপ্লবের মহানায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ ও আহত পরিবার পাবেন মিরপুরে ফ্ল্যাট – গণপূর্ত প্রতিমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামের জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কার্যকরী সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. সোহেল রানা, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও রিয়াদ রায়হান, যুগ্ম সম্পাদক আতাউর রহমান সাজু এবং সদস্য আশিক, সাকিল, শিহাব, জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ছাত্রনেতা মো. সোহেল রানা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল বৈষম্য, দমন-পীড়ন ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদ। এই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে শুধু স্মরণ নয়, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—সংস্কার, সুশাসন, জবাবদিহি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। জনগণের প্রত্যাশা পূরণেই জুলাইয়ের চেতনার প্রকৃত সম্মান নিহিত।

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক, শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক।”

স্থান: জুলাই স্মৃতি স্তম্ভ, কুড়িগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd