• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

চিতলমারীতে মাদক অভিযানে গ্রেফতার ১০ উদ্ধার ০১

Reporter Name / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ একটি বিশেষ দল, একদিনে একাধিক স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে,ও তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এবং একজন নিখোঁজ মানসিক প্রতিবন্ধীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে,
পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পৃথক অভিযানে ৪৬/২৬ নং দ্রুত বিচার মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামি হাবিবুল্লাহ কাজী, সেলিম মল্লিক, সোহেল কাজী ও দ্বীন ইসলাম মল্লিককে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, পুলিশ খাসেরহাট বাজার থেকে জিআর নং 37/23 মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রণয় পান্ডেকে গ্রেপ্তার করেছে।
মাদক বিরোধী অভিযানে চিতলমারী থানার মামলা নং ০৫ এর আসামী বাঁধন মৃধাকে ৭৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয় এবং মামলা নং ০৭ এর আসামী ইমন শেখকে ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 36(1) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
একই দিন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় ইব্রাহিম শেখ, নয়ন ও রুহুল আমিন শেখের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে পুলিশের মানবিক উদ্যোগে মোল্লাহাট থেকে নিখোঁজ শেখ সাদী নামে এক মানসিক প্রতিবন্ধীকে উদ্ধার করে তার বাবা মাহাতাব শেখের হেফাজতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এসআই এএসএম সাকিব নিয়াজ, এসআই লিটন কুমার বিশ্বাস, এসআই সুজয় কুমার মল্লিক, এসআই আব্দুস সালাম, এএসআই মোজাহাঙ্গীর আলম, এএসআই মোঃ মহিদুল ইসলাম শেখ ও এএসআই সজল কুমার রায় অভিযানে অংশ নেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেগম রোকেয়া বলেন, অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে। চিতলমারীকে মাদক ও অপরাধমুক্ত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃত ১০ আসামীকে আইনি প্রক্রিয়া শেষে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd