• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের টিউবে যন্ত্রাংশ মেরামতের কাজ চলছে

Reporter Name / ৪৯৬ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম টানেল আনোয়ারার কর্ণফুলী টানেল।
কর্ণফুলী টানেলের দুটি টিউবের একটি টিউবে চলছে যন্ত্রাংশ মেরামত এর কাজ।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ৩ দশমিক ৩২ কিলোমিটার দৈর্ঘ্যের টানেলের একটি টিউবে বিভিন্ন যন্ত্রাংশ মেরামত কাজ শুরু হয়েছে।

গতকাল রোববার (২৫ মে) রাত ১০টা থেকে টানেলের দক্ষিণ পাশের একটি টিউবে কাজ শুরু করেন প্রকৌশলী ও শ্রমিকরা।

বর্তমানে টানেলের উত্তর পাশের টিউব দিয়ে চলছে যানবাহন। টানেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মেরামত কাজ শেষ করতে আগামী বুধবার (২৮ মে) পর্যন্ত সময় লাগতে পারে।

চীনের ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত দুই লেনের এই ডুয়েল টানেল অক্টোবর ২৩ ইং তে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। মূল টিউবের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার।

টিউব দুটি নদীর তলদেশ থেকে ১৮ মিটার থেকে ৩১ মিটার গভীর দিয়ে আনোয়ারা প্রান্ত থেকে ছিদ্র করে পতেঙ্গা প্রান্তেকে যুক্ত করেছে। একটি টিউব থেকে আরেক টিউবের দূরত্ব ১২ মিটার।
টিউব দুটিতে যাতায়াতের চারটি পথ আছে। ৩৫.৪ ফুট চওড়া ও ১৬ ফুট উচ্চতার টানেলের একটি টিউবের দুই লেনে একমুখি গাড়ি চলাচল করে।
মূল টানেলে ঢোকার রাস্তা ঢালু এবং বের হওয়ার পথটা উঁচু। এজন্য গতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় চালকদের। এ ছাড়া টানেলের সড়ক প্রশস্ত ও মসৃণ হওয়ায় গাড়ির বেপরোয়া গতি ও টানেলে চলাচলে দক্ষতার অভাবে প্রায়ই দুর্ঘটনা হয়। টানেলে গাড়ি চলাচলের শুরু থেকে এই পর্যন্ত প্রায় ১০টির উপরে এক্সিডেন্ট হয়। যানবাহনের গতি নিয়ন্ত্রণের কথা বলা হলেও তা মানা হয় না। এই টানেলে প্রতিদিন গাড়ি চলে প্রায় ৩ হাজার ৯১০টি।

কর্ণফুলী টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ বলেন, জনসাধারণের ভোগান্তি কমাতে টানেলে রাতের বেলায় মেরামত কাজ করা হচ্ছে। ৪ দিন কাজ চলবে। প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কাজ চলছে। দিনে উভয় টিউব দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে।

রিপোর্ট : মুহাম্মদ জিয়া উদ্দিন,আনোয়ারা, চট্টগ্রাম।
তাং : ২৬/০৫/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd