• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক আগামীর পার্সেল রয়ে গেল, পরে জানা গেল মানুষটি না ফেরার দেশে ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন- রিয়াদুল ইসলাম জামাল

Reporter Name / ৪৩৫ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ প্রিয় এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব, ও দৈনিক যুগান্তর বাংলাদেশে পএিকার সম্পাদক ও প্রকাশক রিয়াদুল ইসলাম জামাল।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,
“ঈদুল আজহা কোরবানির ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এই মহিমান্বিত দিনে আমরা যেন পরস্পরের প্রতি সহানুভূতি, সহযোগিতা ও সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করি।”

তিনি বলেন,
“ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব। তবে ঈদ শুধু নিজের আনন্দ নয়, বরং তা সবার সাথে ভাগ করে নেওয়ার উৎসব। এই আনন্দকে সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। গরিব-দুঃখী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমাদের প্রকৃত ঈদ উদযাপন।”

রিয়াদুল ইসলাম জামাল দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“আসুন, ঈদুল আজহার মহান আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে, উন্নয়নে এবং শান্তি-সম্প্রীতির সমাজ গঠনে সকলে একসাথে কাজ করি। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হোক শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সাম্যের দেশ।”

তিনি আরো বলেন,
“আমি ব্যক্তিগতভাবে ও দৈনিক যুগান্তর বাংলাদেশে পএিকার পক্ষ থেকে দেশের প্রতিটি মানুষকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদের এই আনন্দঘন দিনে সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং পরিবারের সঙ্গে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করুন।”

শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd