• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামসোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিলের গণসংযোগ, জনপ্রিয়তায় তুঙ্গে সাভার ডিবির বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার ভোলায় সামাজিক সংগঠন ‘স্বপ্নীল’র কমিটি গঠন মোহাম্মদ আলী নিরব বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ঢেউটিন, নির্মাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ ‎প্রতিমন্ত্রীর নাম ও সিল ব্যবহার করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার ভাণ্ডারিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম॥ গ্রেপ্তার-১ তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উদযাপন, প্রশাসনের অনুপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ এমপিকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনের অভিযোগে তানোরে জামায়াতের বিক্ষোভ বরুড়ায় ট্রাকভর্তি মাদক উদ্ধার

আশুলিয়ায় নব্য মেরামতকৃত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ​

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার :সেলিম রেজা
টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক আশুলিয়া বাইপাস এলাকায় প্রবেশ করার পরপরই এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। সদ্য কাজ শেষ হওয়া রাস্তার মাটি/ঢালাই দেবে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাম পাশে থাকা এক মোটরসাইকেল চালক বাহনসহ নিচে চাপা পড়েন। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মালবাহী ট্রাকটি বাইপাস সড়ক দিয়ে ঢাকায় প্রবেশ করার সময় হঠাৎ করেই সেটির পিছনের চাকা দেবে যায়। মুহূর্তের মধ্যেই ট্রাকটি উল্টে রাস্তার বাম পাশে থাকা মোটরসাইকেলটির ওপর পড়ে। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন এবং ট্রাকের নিচে চাপা পড়া ড্রাইভারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন।
​এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, “আজকেই কেবল এই রাস্তার মেরামতের কাজ শেষ করা হয়েছিল।” সঠিক মান নিয়ন্ত্রণ না করে তড়িঘড়ি করে নিম্নমানের কাজ করায় এত দ্রুত রাস্তা দেবে গেছে এবং এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ তোলেন স্থানীয় জনগন।
​দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করে এবং যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেয়। আহত মোটরসাইকেল চালককে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিম্নমানের সড়ক মেরামতের বিষয়ে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd