• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে হোসেন স্টোর থেকে ৫০ হাজার টাকার কাপড় চুরির অভিযোগ, সন্ধান পেতে সহযোগিতা কামনা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ডুমুরিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নি/হ/ত, ঘাতক বাস পলাতক কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রায়ের বাজারে লালবাগ বিরিয়ানি হাউজের বিরুদ্ধে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভাগীয় কোর কমিটির সভা ইউপি সচিব বারেকের অবৈধ সম্পদ ও ক্ষমতার উৎস কোথায়?দুর্নীতির শত অভিযোগেও বহাল তবিয়তে

আমিনবাজারে বুড়িগঙ্গার তলদেশে গ্যাস পাইপলাইনের লিকেজ মেরামত, সরবরাহ স্বাভাবিক

Reporter Name / ৪৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

ঢাকার আমিনবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীর তলদেশ দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনের লিকেজ মেরামতের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত শেষে লাইনে আর কোনো গ্যাস নির্গমনের লক্ষণ পাওয়া যায়নি এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, আমিনবাজার ডিআরএস থেকে ঢাকামুখী ১২ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপলাইনটি নদীর তলদেশ দিয়ে প্রবাহিত। ওই লাইনে সৃষ্ট লিকেজ মেরামতের কাজে ফায়ার সার্ভিস, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে সহায়তা প্রদান করে।

৫০ পিএসআইজি চাপের ওই গ্যাস লাইনের ক্ষতিগ্রস্ত স্থানে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিক রিপেয়ার ক্ল্যাম্প স্থাপন করা হয়। এর ফলে লাইনের নিরাপত্তা পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে ওই পাইপলাইন দিয়ে ঢাকার গ্যাস নেটওয়ার্কে ২৫ পিএসআইজি চাপে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।

মেরামত কার্যক্রম শেষে বাহ্যিক পর্যবেক্ষণে আর কোনো ধরনের গ্যাস লিকেজের অস্তিত্ব পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে দায়িত্বশীল কর্তৃপক্ষ। তারা জানান, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়ানো যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd