• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হলুদ সাংবাদিকতার আড়ালে ভুয়া সংগঠন: লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ফরিদ চিসতির বিরুদ্ধে কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ পিরোজপুরে পোল্ট্রি খামারে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা নাগেশ্বরীতে আধুনিক কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ‘পার্টনার কংগ্রেস’ ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স তানোর ভূমি অফিসের পেশকার সাজ্জাদ সুমনের বিরুদ্ধে ঘুষের টাকা নেওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ​একটি খবরের সূত্র ধরে চরের কুঁড়েঘরে ইউএনও: দুই দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারে মানবিক আলোর স্পর্শ নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের

১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

Reporter Name / ২২৪ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে আগামী ১২ মে থেকে ঈদ পর্যন্ত সারাদেশে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আগে যেখানে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করতে হতো, সেখানে এখন রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বৃহস্পতিবার (৭ মে) দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে দোকান খোলা রাখার সময় বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

তবে বাড়তি সময় দোকান খোলা রাখার ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারে সংযমের নির্দেশনাও দেওয়া হয়েছে। বিশেষ করে অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে, যাতে জ্বালানি সংকট পরিস্থিতি আরও জটিল না হয়।

উল্লেখ্য, এর আগে জ্বালানি সংকট মোকাবেলায় গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনার পর ৫ এপ্রিল থেকে তা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়।

নতুন এই সিদ্ধান্তে ঈদকে সামনে রেখে কেনাকাটায় স্বস্তি পাবেন ক্রেতারা এবং ব্যবসায়ীরাও বিক্রি বাড়ার আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd