আহমেদ আকবর
সিলেট
বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রশাসনিক সংস্কারও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে একযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার সাবেক দুই আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)—শাহ মো. হারুন অর রশীদ এবং খায়রুল ফজলকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
জনস্বার্থে’ জারিকৃত এই আইনি বিশেষ ক্ষমতাবলে সিলেটে কর্মরত সাবেক দুই ওসিসহ ৫৬ পুলিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসরবিশেষ বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রশাসনিক সংস্কার ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে একযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার সাবেক দুই আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)—শাহ মো. হারুন অর রশীদ এবং খায়রুল ফজলকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। ‘জনস্বার্থে’ জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই প্রক্রিয়ায় সারা দেশে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও পরিদর্শক পদমর্যাদার মোট ৫৬ জন কর্মকর্তাকে একযোগে অবসরে পাঠানোয় বিষয়টি পুলিশ প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রজ্ঞাপন ও আদেশের আইনি প্রেক্ষাপটস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ও পুলিশ-২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়, যাতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।