• শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাৎ: চট্টগ্রামে গ্রেপ্তার ৩ জন, মালামাল উদ্ধার তানোরে ডাসকো ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন কোন দেশের সাথে প্রভুত্ব নয়—রাষ্ট্রের স্বার্থেই চাই বন্ধুত্ব ফজলুল উলুম মাদরাসার কমিটি গঠন: সাংগঠনিক সম্পাদক হলেন আছমত আলী ক্যাশ বাংলাদেশের নির্বাচনে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব ডা. এম. এ কাদের খাঁন তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ সোশাল মিডিয়ায় ভুয়া ফেইক আইডি দ্বারা অপপ্রচার গোমতী নদীর পাড় সুরক্ষা ও ভাঙ্গন রোধে প্রয়াত এমপির প্রচেষ্টা ট্রেনের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ !

শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষা উপদেষ্টা

Reporter Name / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মোঃ আজিজুল গাজী

জেলা প্রতিনিধি, বাগেরহাট

সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধি (ন্যূনতম ২০০০ টাকা) এখন আলোচনাধীন রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি-২০২৫ এর ফলাফল প্রকাশ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, “শিক্ষকরা আমাদের শিক্ষাব্যবস্থার প্রাণ। আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার।”

তিনি আরও জানান, “বর্তমানে শিক্ষক সংগঠনগুলো বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবি তুলেছেন। তবে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় আপাতত ৫ শতাংশ বৃদ্ধি (ন্যূনতম ২০০০ টাকা) আলোচনায় রয়েছে।”


অধ্যাপক আবরার বলেন, “আমি বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আমরা আরও সম্মানজনক বেতন কাঠামোর দিকে এগিয়ে যেতে পারব। সরকার শিক্ষকদের দাবির প্রতি শ্রদ্ধাশীল ও সংবেদনশীল। সামর্থ অনুযায়ী বাড়িভাড়া বৃদ্ধি এবং শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও সরকার কাজ করছে।”

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে আজ দুপুরে (১৬ অক্টোবর) আলোচনা বসতে যাচ্ছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

সূত্র আরও জানায়, শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের শতাংশভিত্তিক বাড়িভাড়া দাবি করেছেন। মন্ত্রণালয় বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, একবারে ২০ শতাংশ বাড়ানো সম্ভব নয়—ধাপে ধাপে তা বাড়ানো হবে।

শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের এই উদ্যোগ শিক্ষাঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে। সবাই এখন আশাবাদী, নতুন বেতন কাঠামো ও বাড়িভাড়া বৃদ্ধির মাধ্যমে শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd