• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক আগামীর পার্সেল রয়ে গেল, পরে জানা গেল মানুষটি না ফেরার দেশে ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা

মা দিবস বনাম সকল সন্তানের জন‍্য, কৃতজ্ঞতা প্রকাশের এক অমূল্য দিবস। মা মানেই রত্নগর্ভা।

Reporter Name / ৪৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

অথই নূরুল আমিন

মা, শব্দটি একটি আধ‍্যাতিক -অলৌকিক এবং পৃথিবীর সবচেয়ে রোমান্টিক এক শব্দের নাম “মা”। এছাড়া ধর্মীয় মতে মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত। এরকম গুরুত্বপূর্ণ জবানবন্দি ও ধর্মীয় বিধানে দেয়া হয়েছে। অন‍্যদিকে মায়ের মায়ার ছায়ার তলে রয়েছে, মায়েদের নিঃস্বার্থ আশির্বাদ।

মা, এই শব্দটা স্রষ্টা কর্তৃক এক রহমত স্বরুপ। তার কারণ, পৃথিবীর সব নারী মা হতে পারেন না। সেইই মহিয়সী নারী মা হন, যিনি সন্তান জন্ম দিতে বা সন্তান গর্ভে ধারণ করতে সক্ষম। একজন নারী যতবার সন্তান জন্ম দেন, ততবার তিনি মা হয়ে উঠেন। একজন কুমারী থেকে একজন রমনীর মা হয়ে উঠার মত কষ্টের কাজ আর দ্বিতীয়টি এই ভুবনে নেই বললেও ভুল হবে না।

এখানে কথা থাকে যে, একজন কুমারী থেকে একজন রমনীর মা হয়ে উঠা, এখানে ধনী গরিব সবার বেলায় এক সমানই কষ্ট। এখানে শিক্ষিত,অশিক্ষিত সকল রমনীর মা হয়ে উঠার গল্প প্রায় একই রকম এবং একই ধরন। এখানে একজন মা একটি বা একাধিক সন্তানকে দশ মাস দশ দিন পেটে ধারণ করাই কিন্তু শেষ নয়। তারপর সন্তানের লালন পালন করা। এ যেন জেল খাটার সমান কষ্টের এক কাজ।

আমি মনে করি, পৃথিবীর সকল মা ই, একজন রত্নগর্ভা। পৃথিবীর সকল মা ই,একেকজন সন্তানের জন‍্য অমূল্য এক রত্ন। মাতৃ দুগ্ধ যেন পৃথিবীর সেরা তরল এক অক্সিজেন । তারচেয়েও বড় কথা, মায়ের আদর- স্নেহ, ভালোবাসা,শাসন এবং সন্তানের মৌলিক শিক্ষা দান। এ যেন এক অলৌকিক ভাবেই প্রায় সকল সন্তানের মা পাওয়া। একজন রমনীর সবচেয়ে বড় পরীক্ষা হলো, মা হয়ে উঠা। মায়েদের আরেকটি নাম হলো” মানবী ” পৃথিবীর ধনী, গরিব,শিক্ষিত- অশিক্ষিত অন্ধ,বোবা ও প্রতিবন্ধীসহ কোনো কিছুই কিন্তু মা হবার জন‍্য প্রতিবন্ধকতা নেই। এ যেন পরম করুণাময় স্রষ্টার অপার রহমত।

এদিকে সমাজের অসংখ্য সন্তানের সারাজীবন মায়েদের সুসম্পর্ক থাকলেও। অল্প কিছু সন্তানেরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বা বিয়ে সাদী করার পর। মধ‍্য বয়সে বা বৃদ্ধ বয়সে অনেকেই মায়েদের খোঁজখবর নেয় না। এমনকি অনেক সন্তানের কাছে অনেক মায়েদের লাঞ্চিত হবার খবর পর্যন্ত পাওয়া যায়। যা গভীর দুঃখজনক।

আসন্ন মা দিবস ২০২৫ , ১১ মে, আয়োজনের মধ‍্য দিয়ে জেগে উঠুক শ্লোগান, পৃথিবীর সকল মায়েদেরকে “রত্নগর্ভা” উপাধিতে ভূষিত করা হোক। পৃথিবীর সকল দুখিনী মায়েরা সুখী হোক। শুধু মুখে মুখে শ্রদ্ধা, ভালোবাসা,সম্মান না দেখাই। অন্তরের অন্তরস্থল থেক‍ে জেগে উঠুক “মা ” শব্দের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং অপূরন্ত সম্মান। মা দিবস সফল হোক, মা দিবস হোক চির অমর। মা দিবসের অকৃত্রিম আয়োজনে,পৃথিবীর সকল মায়েদের মনে জেগে উঠুক আনন্দের জোয়ার, সকল মায়েরা খুশিতে দোয়া করুক। সকল সন্তানের সুখ ও শান্তি কামনা।

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
৭ মে ২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd