• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

মধ্যনগরে শালদীঘা হাওরে সুইস গেইট নির্মাণের দাবি

Reporter Name / ৪৫৬ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর (সদর) ইউনিয়নের সম্পদপুর গ্রামের পাশে শালদীঘা হাওরের গোবইরা খালে একটি স্থায়ী সুইস গেইট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রোববার (২৬ এপ্রিল) ইউনিয়নের গলইখালি গ্রামের বাসিন্দা অসীম সরকার সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত আবেদন জমা দেন।

আবেদনে উল্লেখ করা হয়, প্রতি বছর বোরো মৌসুমে শালদীঘা হাওরে বিপুল পরিমাণ ধান চাষ হয়, যা ওই অঞ্চলের হাজারো কৃষকের প্রধান জীবিকা। তবে অপরিকল্পিত বাঁধ নির্মাণ ফসল রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বর্ষার শুরুতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরের ফসল তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি অতিরিক্ত বৃষ্টির পানি সময়মতো নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। চলতি মৌসুমেও আগাম বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কৃষকেরা চরম সংকটে রয়েছেন। ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।

আবেদনে আরও বলা হয়, বিদ্যমান ফসল রক্ষা বাঁধগুলো সাময়িকভাবে পানি আটকালেও দীর্ঘমেয়াদে পানি নিয়ন্ত্রণে কার্যকর নয়। এ কারণে আধুনিক সুইস গেইট নির্মাণ জরুরি। এটি নির্মিত হলে পানির স্তর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষা করা যাবে।

আবেদনকারী অসীম সরকার জানান, চলতি বছরে জলাবদ্ধতার কারণে তার ১২ কিয়ারসহ অনেক কৃষকের বোরো ধান তলিয়ে গেছে। তাই শালদীঘা হাওর ও স্থানীয় কৃষকদের স্বার্থে দ্রুত গোবইরা খালে একটি স্থায়ী সুইস গেইট নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd