• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১২৪ কেজি গাঁজা ও ৩১০ ইয়াবা মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস

মধ্যনগরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ মনিটরিং অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ৩৮৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর সহনীয় ও স্থিতিশীল রাখতে প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় উপজেলার সদর বাজারের সবজি মহাল, ফলের দোকান ও তেল বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা এবং পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ না রাখার অভিযোগে দুই সবজি ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া অতিরিক্ত দামে তেল বিক্রির প্রমাণ পাওয়ায় এক তেল ব্যবসায়ীকেও দুই হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের এ তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

অভিযানে মধ্যনগর ভূমি উপসহকারী কর্মকর্তা গোলাম সারওয়ার এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ইউএনও উজ্জ্বল রায় বলেন, দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd