• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আসন্ন ৫নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ পনিরুজ্জামান মোল্লার নিবাচনী অঙ্গীকার ঘোষণা নাগেশ্বরীর থানা পুলিশের অভিযান, ৪০ বোতল ইস্কাফ উদ্ধার নাগেশ্বরী উপজেলা ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটি প্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠান ‎ত্রি-মুখী ক্যাডেট মাদ্রাসায় ফল প্রকাশ, সনদ ও নগদ অর্থ বিতরণ এসএমপি পুলিশ কমিশনার মহোদয়ের দক্ষিণ সুরমা থানা পরিদর্শন: ভোলায় পুলিশের বিশেষ অ্যাকশন: নগদ টাকাসহ ইয়াবা সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেফতার রাজশাহীতে দ্রব্যমূল্য কমানোর দাবিতে জামায়াতের মানববন্ধন কচাকাটায় পানিতে ডুবে দুই শি/শু/র মৃ/ত্যু ডেঙ্গু প্রতিরোধে ভাণ্ডারিয়ায় নাগরিক সচেতনতা সভা কক্সবাজারে পুলিশ সদস্যের বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা উদ্ধার

ভোলায় পুলিশের বিশেষ অ্যাকশন: নগদ টাকাসহ ইয়াবা সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেফতার

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী

জেলা প্রতিনিধি ভোলা

উপকূলীয় দ্বীপাঞ্চল ভোলায় ছড়িয়ে পড়া মাদকের বিষাক্ত জাল ছিঁড়ে ফেলতে তৎপর হয়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান উপজেলায় পরিচালিত এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ অর্থ ও নিষিদ্ধ ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে দৌলতখান থানা পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে ৫ জন চিহ্নিত মাদক কারবারি এবং ১ জন নিয়মিত মাদকসেবী।
​সোমবার (৭ সেপ্টেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে অভিযান চালিয়ে এই মাদক চক্রটিকে গ্রেফতার করা হয়।
দৌলতখান থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে থানার পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ওবায়েদুল হক এবং উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাজিবের নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার একাধিক এলাকায় একযোগে রেইড ফেলে। অভিযানে তল্লাশি চালিয়ে মাদক চক্রটির কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৯০০ টাকা বাজেয়াপ্ত করা হয়।
পুলিশের এই বিশেষ জালে আটক ব্যক্তিদের একটি অংশ ভোলা সদর ও অন্য অংশ দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মো. হাসান রাঢ়ী (৩০) ও মো. সোহেল (৩০)। উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. মমিন বিশ্বাস (৩০)।উপজেলার চরখলীফা ৯ নম্বর ওয়ার্ডের বাচ্চু মিয়ার বসতঘরের পাশের পাঁকা রাস্তার মাথা থেকে গ্রেফতার করা হয় তিনজনকে চরপাতা ৮ নম্বর ওয়ার্ডের মোঃ রতন সরদার (২৮, পিতা: মোহাম্মদ মোস্তফা সরদার), চরপাতা ৪ নম্বর ওয়ার্ডের মোঃ রিদয় হাওলাদার (২২, পিতা: মোঃ নজরুল হাওলাদার) এবং চরপাতা ৮ নম্বর ওয়ার্ডের মোঃ বজলুর রহমান (৩৫, পিতা: মৃত আব্দুল বারেক), চরখলীফা ও জয়নগর ইউনিয়নের সীমানা এলাকাগুলোকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে কতিপয় চক্র ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফকরুল ইসলাম জানান, উপকূলীয় অঞ্চলে মাদকের বিস্তার রূখে দিতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অভিযানে ৪৬ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের এই সিন্ডিকেটের পেছনে আর কারা জড়িত, তা বের করতে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd