• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় ইউএনওর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, দুই মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি হতাশাজনক তানোরে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কখনো কর্মকর্তা কখনো গায়ক-শিল্পপতি,ফারদিনের বিয়ে নামক প্রতারণার ফাঁদে নিঃস্ব একাধিক নারী বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাগেশ্বরীতে জাকারিয়া হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সন্ধান দিতে পারলে পুরুষ্কারের ঘোষণা দিলেন পরিবার গিরারপাড় জান্নাতুল বাকী কবরস্থানের বার্ষিক মাহফিল ও সার্বিক উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপণ নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কদমতলী পুলিশ ফাঁড়ির টু-আইসি কামরুজ্জামানের ফুলের শুভেচ্ছা দেওয়া নিয়ে তোলপাড়, জনমনে তীব্র ক্ষোভ

ভাণ্ডারিয়ায় ইউএনওর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, দুই মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি হতাশাজনক

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

 

মাসুম বিল্লাহ, পিরোজপুর জেলা প্রতিনিধি: সম্প্রতি ভাণ্ডারিয়া উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় শিক্ষার মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে আলিম পরীক্ষায় পাসের হার ছিল হতাশাজনক। এরই পরিপ্রেক্ষিতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদানের মান, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক শিক্ষা কার্যক্রমের বাস্তব চিত্র জানতে মাঠপর্যায়ে পরিদর্শনে নেমেছে উপজেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান ভাণ্ডারিয়ার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের হাজী সৈয়দ নুরুজ্জামান মাধ্যমিক বিদ্যালয় ও গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ৭১ নম্বর মধ্য ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৪ নম্বর গৌরীপুর গুডহোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভিটাবাড়িয়া ইউনিয়নের জামেআয়ে উম্মুল কুরআন ঈদগাহ দাখিল মাদ্রাসা ও দারুল মুহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম পাওয়া যায়। মাদ্রাসাগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকার পাশাপাশি পাঠদানের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ইউএনও। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল মোটামুটি সন্তোষজনক। এসব বিদ্যালয়ে লেখাপড়ার ক্ষেত্রেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে বলে পরিদর্শনে দেখা যায়।

পরিদর্শন কালে যে সকল শিক্ষা পতিষ্ঠানে সরকারি নির্দেশনার ব্যত্যয় ঘটেছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শোকজ নোটিশ প্রেরণ করা হয়েছে।

উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ গ্রামে অবস্থিত জামেআয়ে উম্মুল কুরআন ঈদগাহ দাখিল মাদ্রাসা এবং এর মাত্র ২০০ গজ দূরে অবস্থিত দারুল মোহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন তিনি।

জামিয়া উম্মুল কুরআনিদ্দা দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায়, ১৩ জন শিক্ষকের মধ্যে সুপারসহ ছয়জন অনুপস্থিত। পাঁচজন কর্মচারীর মধ্যে উপস্থিত ছিলেন মাত্র দুজন। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল অত্যন্ত হতাশাজনক। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে দুই থেকে চারজন করে শিক্ষার্থী উপস্থিত থাকলেও নবম ও দশম শ্রেণিতে কোনো শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়নি।

পরিদর্শনকালে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বিষয়ে আরও কিছু উদ্বেগজনক তথ্য উঠে আসে। মাদ্রাসা সূত্রে জানা যায়, মাদ্রাসার আরবি শিক্ষক রফিকুল ইসলাম নেসারী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। গত দুই মাস ধরে তাঁর অসুস্থতা বেশি। অন্যদিকে ইবতেদায়ি বিভাগের শিক্ষক কারী শামসুল হক বেপারীর বিরুদ্ধেও মাদ্রাসার নিয়মনীতি ও প্রশাসনিক নির্দেশনা না মানার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে ইংরেজি বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। বর্তমানে বিপিএড শিক্ষক উত্তম কুমার ইংরেজি বিষয়ের ক্লাস নিচ্ছেন। উল্লেখ্য, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এ মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি।

অন্যদিকে একই এলাকার দারুল মোহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসায় ১৩ জন শিক্ষকের মধ্যে পাঁচজন অনুপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উপস্থিতির হিসাবে ষষ্ঠ শ্রেণিতে ১০ জন, সপ্তম শ্রেণিতে ১৩ জন, অষ্টম শ্রেণিতে পাঁচজন, নবম শ্রেণিতে সাতজন এবং দশম শ্রেণির দাখিল পরীক্ষার্থী তিনজন উপস্থিত ছিল। এ মাদ্রাসা থেকেও ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।

দুটি মাদ্রাসার কাছাকাছি অবস্থান, শিক্ষক-শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং পরপর দাখিল পরীক্ষায় শূন্য পাসের চিত্র স্থানীয় শিক্ষা ব্যবস্থার মান ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে নিয়মিত পাঠদান, শিক্ষক উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান হতাশা প্রকাশ করে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের এমন অনুপস্থিতি কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থেকে পাঠদান করবেন, আর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে থাকবে এটাই স্বাভাবিক প্রত্যাশা। বিশেষ করে দুটি মাদ্রাসার উপস্থিতি ও পরীক্ষার ফলাফল অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা ও অনিয়মের সুযোগ নেই। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়গুলো খতিয়ে দেখা হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd