• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউসারের সবুজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬ অনুষ্ঠিত ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন কুড়িগ্রাম জেলা সাইবার দলের নতুন কমিটি অনুমোদন গিরার পাড় ​জান্নাতুল বাকী কবরস্থান এর জমি ক্রয় ও সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতার আবেদন মাদকের বিরুদ্ধে উত্তাল দক্ষিণ সুরমা: কুড়িগ্রাম জেলার মধ্যে প্রথমবার নাগেশ্বরীতে বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস এর শুভ উদ্বোধন সিলেটে ইয়াবাসহ হাতেনাতে ধরা খেলেন পুলিশ কনস্টেবল, রুবেল তানোরের কালীগঞ্জ বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সম্মেলন, যুবসমাজের ঐক্যবদ্ধ অঙ্গীকার বাজার-ভিটা গিলে খাচ্ছে মধুমতী: জিও ব্যাগ নয়, স্থায়ী বাঁধ চান নিঃস্ব এলাকাবাসী

বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউসারের সবুজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
বুড়িচং পৌরসভা মেয়র পদপ্রার্থী ও বুড়িচং থানা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার (সবুজ)-সাবেক চেয়ারম্যানকে প্রধান অতিথি করে আরাগ আনন্দপুর উত্তরপাড়া (বড়বাড়ি) এলাকায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বাদ মাগরিব বড়বাড়িতে আয়োজিত এ সভায় কৃষক দলের জেলা সহ-দপ্তর সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ছিদ্দিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল, মো. শাহীন,ওয়ার্ড যুব দলের সভাপতি লিটন, তাঁতী দলের সদস্য সচিব আমানউল্লাহ আমান, সদর ইউপি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুবদল নেতা জামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বড়বাড়ির ইকবাল হোসেন। সভায় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও আলোচনা করা হয়।এছাড়া মেয়র প্রার্থী জাবেদ কাউসার সবুজ বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে সততার সহিত দায়িত্ব পালন করবেন।অতীতে যেভাবে চেয়ারম্যান হিসেবে জনগণের আস্থা অর্জন করেছিলেন সেই ভাবে জনগণের আস্থার প্রতিদান দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd