• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুন্দর প্রত্যাবর্তন বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে কু*পি*য়ে হত্যা

Reporter Name / ২৫৮ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

মোঃ আজিজুল গাজী

বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন মো. হায়াত উদ্দিন (৪০) নামে এক সাংবাদিক। শুক্রবার ৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যায় সদর উপজেলার হাড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হায়াত উদ্দিন স্থানীয় হাড়িখালী গ্রামের মৃত মো. নিজাম উদ্দিনের ছেলে এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালী এলাকায় সিদ্দিকের চায়ের দোকানের সামনে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত সাংবাদিক হায়াত উদ্দিনের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন।
ওসি মাহমুদ-উল-হাসান বলেন, “ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্য তদন্ত শুরু হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd