• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ সোশাল মিডিয়ায় ভুয়া ফেইক আইডি দ্বারা অপপ্রচার গোমতী নদীর পাড় সুরক্ষা ও ভাঙ্গন রোধে প্রয়াত এমপির প্রচেষ্টা ট্রেনের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ ! মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ কাষ্ঠঘর থেকে একসাথে জুয়া খেলার অভিযোগে ৬ জন গ্রেফতার বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা তানোরে শিব নদীর বাঁধ ঘেঁষে গড়ে উঠছে হাঁস খামার বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় ছয়টি মৎস ঘেরে দুর্বৃত্তদের বিষপ্রয়োগ

তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ

Reporter Name / ৩৫ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৮ জন জেলের মাঝে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তানোর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ বাছুর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় মৎস্যজীবীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকারের চলমান কর্মসূচির অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার নিবন্ধিত জেলেরা উপস্থিত ছিলেন।
তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী এবং বিএমডি তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মৎস্যজীবী প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন,
“বর্তমানে অনেক সময় মৌসুম না থাকায় বা প্রাকৃতিক কারণে জেলেরা বিলে পর্যাপ্ত মাছ পান না। ফলে তাদের জীবিকা নির্বাহে নানা সংকট তৈরি হয়। এই বাস্তবতা বিবেচনায় সরকার মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বিকল্প আয়ের ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। গরুর বকনা বাছুর প্রদান তারই একটি অংশ।”
তিনি আরও বলেন,
“জেলেদের জীবনমান উন্নয়ন ও তাদের পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধরী বলেন,
“নিবন্ধিত জেলেদের শুধু মাছ ধরার ওপর নির্ভরশীল না রেখে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। সেই লক্ষ্যেই বকনা বাছুর বিতরণ করা হচ্ছে। সঠিকভাবে লালনপালন করতে পারলে এসব বাছুর ভবিষ্যতে জেলেদের আয়ের বড় উৎসে পরিণত হবে।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী জেলেদের উদ্দেশ্যে বলেন,
“গরুগুলোকে নিয়মিত পরিচর্যা, টিকা প্রদান ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। প্রাণিসম্পদ দপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।”
বাছুর পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগী জেলেরা। তারা জানান, দীর্ঘদিন ধরে মাছের উৎপাদন কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল। সরকারের দেওয়া এই সহায়তা তাদের নতুন আশার আলো দেখাচ্ছে।
উপকারভোগী কয়েকজন জেলে বলেন,
“আমরা এই বকনা বাছুর লালনপালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছি। সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা উপকারভোগীদের হাতে বকনা বাছুর তুলে দেন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ জেলেদের অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd