• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

ঢাকার আশুলিয়ায় গুলির ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার

Reporter Name / ১৭৩ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার,সেলিম রেজা:

ঢাকার আশুলিয়ায় গুলির ঘটনায় জড়িত এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৭ এপ্রিল সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে আশুলিয়ার কাঠগড়া চিত্রশাইল রাজাবাদশা মোড়ে একটি খাবারের দোকানে বসে ছিলেন মোঃ পারভেজ। এসময় পূর্ব শত্রুতার জেরে শ্যুটার বাপ্পি, কামরুল, জাকির হোসেন, রুবেল, তৈয়ব ও ডিএক্স আল আমিনসহ ১০-১২ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পারভেজের পেটের পাজরের কাছে ও হাতে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভিকটিমের ভাই মোঃ ফরহাদ হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৩৩ (তারিখ: ৮ এপ্রিল ২০২৬) এবং এতে দণ্ডবিধির ১৪৩/৩২৬/৩০৭ ধারা উল্লেখ করা হয়।

পরবর্তীতে ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) ও অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেলের তত্ত্বাবধানে আশুলিয়া থানার একটি চৌকস দল অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ এপ্রিল) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার এনভয় গার্মেন্টসের ৩ নম্বর গেটের পেছনের গলি থেকে রুবেল রাঢ়ী (৩০) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল বরিশালের উজিরপুর থানার বাসিন্দা হলেও বর্তমানে আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে আশুলিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd