বিভাগীয় ব্যুরো প্রধান,
আব্দুল মোতালিব মিছবা।
২৬/০৪/২০২৬খ্রি. দুপুর ১৪:০০ ঘটিকায় শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ জালালাবাদ থানাধীন ০২নং হাটখোলা ইউপি’র অন্তর্গত মেঘারগাঁও পয়েন্টে অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরণের ১৬৫০ (এক হাজার ছয়শত পঞ্চাশ) পিস চকলেট, যার আনুমানিক মূল্য ৮৫,৫০০/-(পঁচাশি হাজার পাঁচশত) টাকা এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজিসহ ০৩ (তিন) জন‘কে আটক করেন।
গ্রেফতারকৃতরা হলো:-১। মনির মিয়া (৪৪), পিতা-সেকান্দর মিয়া, মাতা-আম্বিয়া খাতুন, সাং-সৌন্দরা, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর, বর্তমানেঃ ৩/৭-খ, বড়বাগ, পোঃ-মিরপুর, থানা-মিরপুর, জেলা-ঢাকা, ২। শামসুজ্জামান (৪৫), পিতা-মৃত কামাল উদ্দিন, সাং-ভবেরচর, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ ও ৩। মোঃ রনি (২১) (সিএনজি অটোরিক্সা চালক), পিতা-আলাউদ্দিন, সাং-শিববাড়ী, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট। উক্ত ঘটনার বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-২১/৭৩, তারিখ-২৬/০৪/২০২৬খ্রি., ধারা-25B(1)(b)/25D, The Special Power Act, 1974 রুজু হয়। আসামীদের‘কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।