• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে আধুনিক কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ‘পার্টনার কংগ্রেস’ ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স তানোর ভূমি অফিসের পেশকার সাজ্জাদ সুমনের বিরুদ্ধে ঘুষের টাকা নেওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ​একটি খবরের সূত্র ধরে চরের কুঁড়েঘরে ইউএনও: দুই দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারে মানবিক আলোর স্পর্শ নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে একই দিনে ৫ বাড়ীতে দুর্ধর্ষ চুরি

Reporter Name / ২৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে চেতনানাশক ঔষধ ছিটিয়ে তিনটি বাড়ীতে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে।

২৬ জুন মঙ্গলবার দিবাগত রাতে আওলাই ইউনিয়নের ভারাহুত গ্রামে এঘটনা ঘটে। চোরেরা ঐ তিন বাড়ী থেকে ৮ ভরি স্বর্নলংকার, নগদ ৮ লক্ষ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব মন্ডল জানান, বুধবার রাতে প্রতিদিনের মত ভারাহুত গ্রামের আব্দুস সামাদের পুত্র আঃ মালেক মাস্টার ঘুমিয়ে গেলে রাতের কোন এক সময় চোরেরা বাড়ীতে চেতনা নাশক ঔষধ ছিটিয়ে ঘরের জানালা কেটে ঘরের ভিতর প্রবেশ করে। এরপর আলমারিতে রাখা ৮ ভরি স্বর্ণ ও নগদ ৮ লক্ষ টাকা এবং একই ভাবে জামাত আলীর পুত্র আশরাফ আলীর বাড়ীর জানালার গ্রিল কেটে ১৫ হাজার টাকা চুরি করে। এছাড়া ঐ রাতে একই ভাবে মৃত মমতাজ আলী পুত্র মহিউদ্দিন তামান্নার বাড়ীতে প্রবেশ করলেও কোন কিছু নিতে পারেনি।

অপরদিকে গতকাল মঙ্গলবার দিনে উপজেলার ধরঞ্জী ইউনিয়নে শ্রীমন্তপুর ও পলাশগড়ের দুটি বাড়ীতে চুরির ঘটনা ঘটে। সেখানেও একটি বাড়ী থেকে নগদ টাকা ও স্বর্ণলংকার চুরি হয়েছে বলে জানা গেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) সহ পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। তারপরও বিষয়টি তদন্ত চোর সনাক্ত সহ মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd