• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের সংবাদ প্রকাশের পর ৮০ বছরের বৃদ্ধ মানুল্লার পাশে সমাজসেবা অফিসার ভান্ডারিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ পিরোজপুরে বিএমজিটিএ ‘র ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন,সভাপতি পলাশ ও সম্পাদক মিজান স্মৃতিসৌধের সামনে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১ আশুলিয়ায় ছাত্র-জনতাকে পুড়িয়ে হত্যার সেই ভ্যান উদ্ধার,‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি নাগেশ্বরীতে ৮০ বছরের মানুল্লার মানবেতর জীবন, দেখার যেন কেউ নেই সিলেটে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে সংঘর্ষ: যুবক নি/হ;ত ১ দৈনিক স্বদেশ বিচিত্রায় কুড়িগ্রামের তিন প্রতিনিধি নিয়োগ ​দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলা: ২ সমর্থক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে রাজশাহীতে নির্মাণাধীন তিন ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে এইচএসসিতে ৫২ জনের মধ্যে ৫১ জনই জিপিএ-৫

Reporter Name / ৪০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

এইচএসসি পরীক্ষায় এবারও ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটির ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। তাদের মধ্যে ৫১ জন পেয়েছে জিপিএ-৫।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর একটার দিকে ক্যাডেট কলেজ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের পরীক্ষার্থীদের পাসের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে ৫২ জন ক্যাডেটের মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছে। আর একজন পেয়েছে জিপিএ-৪.৮৩।

২০০৬ সালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৫টি ব্যাচ পরীক্ষা দিয়েছে। পূর্বের ১৪টি ব্যাচের মতো ১৫তম ব্যাচ আশাব্যঞ্জক ফলাফল অর্জন করেছে। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রেখেছে।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক বলেন, এ জেলার মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ফলাফলে শীর্ষস্থান দখল করেছে। রাজশাহী বোর্ডের মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ধারাবাহিকভাবে শীর্ষস্থান দখল করে থাকে। এবারও এর ব্যত্যয় ঘটেনি। তবে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য কলেজ কর্তৃপক্ষ তাদের চেষ্টা চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd