• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে ৭৫ জন আ/হ/ত

Reporter Name / ১৮৪ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

জাহিদ হাসান,

বিশেষ প্রতিনিধি

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের বিভিন্ন দুর্গত এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। এরই মধ্যে সাপের কামড়ে অন্তত ৭৫ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (১২ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ের রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, দুর্গত এলাকায় স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিম নিয়মিত চিকিৎসাসেবা দিচ্ছে। পাশাপাশি ওষুধ, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাতে চলাচলের সময় সতর্ক থাকা, পানিতে নামার আগে লাঠি দিয়ে পরীক্ষা করা এবং সাপে কামড়ালে কোনো ধরনের কুসংস্কার বা ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকায় দুর্গত এলাকায় স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় চিকিৎসাসেবা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd